Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কলকাতা বইমেলার তারিখ ঘোষণা হয়ে গেল, এবারের থিম কান্ট্রি স্পেন

দ্য ওয়াল ব্যুরো: বইমেলার (Kolkata Bookfair) দিন ঘোষণা হয়ে গেল। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি ২০২৩। চলবে ১২ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। আজ, শহরের এক পাঁচতারা হোটেলে পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস গিল্ডের তরফ

কলকাতা বইমেলার তারিখ ঘোষণা হয়ে গেল, এবারের থিম কান্ট্রি স্পেন

শেষ আপডেট: 30 November 2022 11:00

দ্য ওয়াল ব্যুরো: বইমেলার (Kolkata Bookfair) দিন ঘোষণা হয়ে গেল। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি ২০২৩। চলবে ১২ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। আজ, শহরের এক পাঁচতারা হোটেলে পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস গিল্ডের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করা হয়।

এই বছর বইমেলার থিম কান্ট্রি স্পেন। এর আগে ২০০৬ সালে থিম কান্ট্রি হয়েছিল স্পেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত খোসে মারিয়া রিদাও দোমিনগেজ। গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, গিল্ড সভাপতি সুধাংশু শেখর দে-সহ আরও অনেকেই হাজির ছিলেন এদিন।

গত কয়েক বছরের মতো সল্টলেকের সেন্ট্রাল পার্কেই হতে চলছে এবারের বইমেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে প্রতিদিন। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে পাওয়া যাবে বাস পরিষেবা।

জানা গেছে, বইমেলায় কয়েকশো বই ও লিটল ম্যাগাজিনের স্টল থাকবে বিস্তর জায়গা জুড়ে। শুধু বইয়ের সম্ভার নয়, থাকবে খাওয়াদাওয়া, আড্ডা মারা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন খাবারের স্টল আছে এই বইমেলায়। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লেন ইচ্ছে মতো খাবার খেয়ে নিতে পারেন তার জন্য আছে ফুড কোর্ট। প্রায় প্রতিদিনও কোনও না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মুক্ত মঞ্চে।

আধডজন বিয়ে! নতুন স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে যুবককে হাতেনাতে ধরলেন পুরনো শ্যালক


```