Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Kolkata Book Fair: বইমেলায় শঙ্খ ঘোষ মঞ্চ

কবি শঙ্খ ঘোষের (Shankha Ghosh) নামে মঞ্চ হল কলকাতা বইমেলায় (Kolkata Book Fair)। লিটল ম্যাগাজিন মণ্ডপের পাশে। উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও মুজিব শতবর্ষ পূর্তি উদযাপন সমিতির সমন্বয়ক কবি কামাল চৌধুরী। উপস্থিত ছিলেন মুম্বইয়ের নাট্য

Kolkata Book Fair: বইমেলায় শঙ্খ ঘোষ মঞ্চ

শেষ আপডেট: 2 March 2022 18:05

কবি শঙ্খ ঘোষের (Shankha Ghosh) নামে মঞ্চ হল কলকাতা বইমেলায় (Kolkata Book Fair)। লিটল ম্যাগাজিন মণ্ডপের পাশে। উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও মুজিব শতবর্ষ পূর্তি উদযাপন সমিতির সমন্বয়ক কবি কামাল চৌধুরী। উপস্থিত ছিলেন মুম্বইয়ের নাট্য ব্যক্তিত্ব শিবাজী সেনগুপ্ত, গিল্ডের সম্পাদক ও লেখক ত্রিদিব চট্টোপাধ্যায়, গুরুচণ্ডালী-র কর্ণধার ও লেখক সৈকত বন্দ্যোপাধ্যায়, কবিকন্যা ও লেখিকা সেমন্তী ঘোষ, কবি কামাল চৌধুরী, গিল্ডের সভাপতি প্রকাশক সুধাংশু শেখর দে, লেখক সাংবাদিক প্রচেত গুপ্ত, প্রকাশক অপু দে প্রমুখ। সঞ্চালনা করেন ড. ইমানুল হক। বুধবার ছিল সঙ্গীতানুষ্ঠান, আলোচনা এবং লৌকিক নয় অলৌকিক অনুষ্ঠান করেন বিজ্ঞান মঞ্চের তাপস রায়। ছিলেন অধ্যাপক তৌহিদ হোসেন। বইমেলায় এই মঞ্চে প্রতিদিন হবে আলোচনা চক্র, বই প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

```