Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় বার-রেস্তোরাঁ বন্ধের সময় বদল আজ থেকেই, বিস্তারিত জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: শহরের (kolkata) বার এবং রেস্তোরাঁগুলি সোমবার থেকেই বন্ধের সময়ে বদল আনছে। সাধারণত কলকাতায় অনেক রাত পর্যন্তই খোলা থাকে বিভিন্ন রেস্তোরাঁ। অনেক বার আবার দরজা খুলে রাখে সারারাতও। কিন্তু কোভিড আবহে সরকারি নির্দেশিকা অনুযায়ী আর ত

কলকাতায় বার-রেস্তোরাঁ বন্ধের সময় বদল আজ থেকেই, বিস্তারিত জেনে নিন

শেষ আপডেট: 1 November 2021 12:22

দ্য ওয়াল ব্যুরো: শহরের (kolkata) বার এবং রেস্তোরাঁগুলি সোমবার থেকেই বন্ধের সময়ে বদল আনছে। সাধারণত কলকাতায় অনেক রাত পর্যন্তই খোলা থাকে বিভিন্ন রেস্তোরাঁ। অনেক বার আবার দরজা খুলে রাখে সারারাতও। কিন্তু কোভিড আবহে সরকারি নির্দেশিকা অনুযায়ী আর তা করার উপায় নেই। তাই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সোমবার থেকেই সেই সময় অনুযায়ী বন্ধ হয়ে যাবে শহরের বার এবং রেস্তোরাঁগুলির দরজা। জানা গেছে, সোমবার থেকে রাত ১০টা ৪৫ মিনিটের পর কলকাতায় আর কোনও বার বা রেস্তোরাঁ খোলা থাকবে না। সরকার থেকে গত সপ্তাহেই রাত ১১টা পর্যন্ত সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বার ও রেস্তোরাঁর জন্য। রাত ১১টার পর শুরু হয় রাতের কড়াকড়ি। কিন্তু ঘড়ির কাঁটায় ১১টা বাজার মিনিট ১৫ আগেই ঝাঁপ বন্ধ করে দেওয়া হবে রেস্তোরাঁর। বলা হয়েছে, বার ও রেস্তোরাঁর কর্মীদের সুবিধার কথা ভেবেই এই বদল আসছে সময়ে। কারণ রাত ১১টা থেকে বিধিনিষেধের কারণে অনেকেই বাড়ি ফিরতে সমস্যার মুখে পড়েন। এই সমস্যা এড়াতে অনেক রেস্তোরাঁ এবং বারে কর্মচারীদের রাতে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা যাতে আর না হয়, তাই আরও ১৫ মিনিট আগে রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অনেক রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে রাত সাড়ে দশটার মধ্যেই। এই নিয়মের কারণে শহরের বার ও রেস্তোরাঁ গুলিতে রাতের দিকে খাবার বা পানীয়ের অর্ডার নেওয়ার সময়েও বদল আসছে। অনেক রেস্তোরাঁতেই রাত ১০টা কিংবা ১০টা ১৫ মিনিটের পর আর কোনও অর্ডার নেওয়া হচ্ছে না। অফলাইন অর্ডারের সময়সীমা আরও কম। দোকান বন্ধের পর কর্মীরা যাতে সাড়ে দশটা বা পৌনে এগারোটার মধ্যে বাড়ির উদ্দেশে রওনা দিতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে।

```