Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ঘূর্ণিঝড়ের জন্য ২১ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দরের অপারেশন, কোনও বিমান ওঠানামা করবে না

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যে জন্ম নিয়ে নিয়েছে 'রেমাল'।

ঘূর্ণিঝড়ের জন্য ২১ ঘণ্টা বন্ধ কলকাতা বিমানবন্দরের অপারেশন, কোনও বিমান ওঠানামা করবে না

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্ক কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ

শেষ আপডেট: 25 May 2024 21:35

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'রেমাল'-এর কারণে রবিবার দুপুর থেকে টানা ২১ ঘণ্টা ধরে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। অর্থাৎ কোনও বিমান ওঠানামা করবে না।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টভি জানিয়েছেন, 'রেমাল' ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূলবর্তী পশ্চিমবঙ্গে। কলকাতা তার থেকে বিচ্ছিন্ন থাকবে না। এদিন দুপুরে সবার সঙ্গে বৈঠকের পর স্থির হয়েছে রবিবার, ২৬ মে বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে। অর্থাৎ ২১ ঘণ্টা বন্ধ থাকবে অপারেশন। কারণ, প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষও ১২ ঘণ্টার জন্য অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার সন্ধে ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা বন্দরে অপারেশন বন্ধ থাকবে। 

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে সতর্কতা নিয়েছে ভারতীয় রেলও। দুর্যোগের আশঙ্কায় পূর্ব রেলের তরফে হাওড়া ও শিয়ালদহ লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।  ‘রেমাল’-এর জেরে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যে জন্ম নিয়ে নিয়েছে 'রেমাল'। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে তার দূরত্ব ৩৫০ কিলোমিটার, আর ক্যানিং থেকে 'রেমাল' ৩৯০ কিলোমিটার দূরে রয়েছে। 

'রেমাল' সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে বলে অনুমান করছেন আবহবিদরা। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা! 


```