Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শহরের ফুটপাথও সুরক্ষিত নয়! বেপরোয়া বাইকের ধাক্কায় আইসিইউতে সাত বছরের শিশু

বাবা, মায়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল সাত বছরের শিশু। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য দাঁড়িয়ে ছিল ফুটপাথের পাশে।

শহরের ফুটপাথও সুরক্ষিত নয়! বেপরোয়া বাইকের ধাক্কায় আইসিইউতে সাত বছরের শিশু

দুর্ঘটনাস্থলের ছবি।

শেষ আপডেট: 10 March 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: বাবা, মায়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল সাত বছরের শিশু। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য দাঁড়িয়ে ছিল ফুটপাথের পাশে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ সেই ফুটপাথে উঠে শিশুকে ধাক্কা মারল বেপরোয়া বাইক (Bike Accident)!

ওই শিশু এবং বাইক আরোহী দুজনের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কসবা শীতলামন্দির মোড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়ছেন, রুবির দিক থেকে ১০০ কিমি বেগে ধেয়ে আসা বেপরোয়া স্পোর্টস বাইকটি প্রথমে ধাক্কা মারে রাস্তার ব্যারিকেডে। সোজা উঠে যায় ফুটপাথে। সজোরে ধাক্কা মারে ফুটপাথে দাঁড়িয়ে থাকা শিশুটিকে। এরপর ৫০ মিটার দূরে বাইকটি ছিটকে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে ছিটকে পড়ে শিশুটি। ঘাড়ে চোট পেয়েছে বলে খবর। বাইক চালক ছিটকে একটি জেনারেটার গাড়ির পাশে ছিটকে পড়েন।

স্থানীয়রাই তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সাম্প্রতিক অতীতে শহরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই বেপরোয়া চালকদের জন্য দুর্ঘটনা বাড়ছে বলে মত শহরবাসীর। 


```