Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোলাঘাটে বাজি কারখানায় আগুন খাদিকুলের স্মৃতি ফেরাল, নজরদারির অভাবকে দুষছেন বাসিন্দারা

প্রচুর বিস্ফোরক থাকায় আগুন ছড়ায় দ্রুত। এলাকা একেবারে অন্ধকার থাকায় অসুবিধায় পড়েন দমকল কর্মীরা। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়েছে এলাকার আরও প্রায় চার-পাঁচটি বাড়ি।

কোলাঘাটে বাজি কারখানায় আগুন খাদিকুলের স্মৃতি ফেরাল, নজরদারির অভাবকে দুষছেন বাসিন্দারা

কোলাঘাটে বাজি কারখানায় আগুন-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 10 June 2024 11:58

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বাজি কারখানার বিধ্বংসী আগুনে ফের এগরার খাদিকুলের স্মৃতি ফিরল কোলাঘাটে। রবিবার রাত দশটা নাগাদ কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। পরপর বিস্ফোরণে তুমুল আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতেও বেগ পেতে হয় দমকল কর্মীদের। 

প্রচুর বিস্ফোরক থাকায় আগুন ছড়ায় দ্রুত। এলাকা একেবারে অন্ধকার থাকায় অসুবিধায় পড়েন দমকল কর্মীরা। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়েছে এলাকার আরও প্রায় চার-পাঁচটি বাড়ি। চারদিক থেকে তখন শুধুই হাহাকার। তবে বরাতজোরে কয়েকজন অল্প বিস্তর জখম হলেও মারা যাননি কেউ।   

স্থানীয় মানুষজন জানান, অনেকদিন ধরেই পয়াগ গ্রামের কয়েকটি পরিবার বেআইনি বাজির কারবার করে। সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এদিন এমনই একটি কারখানায় বিস্ফোরণ ঘটে। ২০২৩ সালের ১৬ মে এগরার খাদিকুলে একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। সাড়া পড়েছিল গোটা বাংলায়। বছর ঘুরতেই পয়াগের ঘটনায় আবার সেই আতঙ্ক ফিরল।

স্থানীয় মানুষজন জানান, খাদিকুলের ঘটনার পর বেশ কিছুদিন পুলিশের নজরদারি চলছিল। এখন আবার সব ঢিলেঢালা হতেই বেআইনি বাজির রমরমা। পয়াগ গ্রামে এমন ঘটনা না ঘটলে কেউ জানতেও পারতেন না গ্রামে গ্রামে আবারও তৈরি হচ্ছে বেআইনি বাজি। সোমবার সকাল থেকে দফায় দফায় গ্রামে যাচ্ছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ঘিরে রাখা হয়েছে বিস্ফোরণস্থল। আজই পৌঁছনোর কথা ফরেন্সিক দলের।


```