Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিরাটের ফোনে উদীপ্ত যশরা, শনিবার সোবার্স, ভিভের দেশে কাপ যুদ্ধে নামছে জুনিয়র ভারত

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়ার অপেক্ষায় ভারতীয় জুনিয়র ক্রিকেট দল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল শনিবার খেলতে নামছে যুব ক্রিকেটাররা। সামনে ইংল্যান্ড, তাই সতর্ক হয়ে বাজিমাতের অপেক্ষায় রয়েছে দল। কাপ যুদ্ধে নামার আগে বিরাট কোহলির পেপটক পেল যুব দলে

বিরাটের ফোনে উদীপ্ত যশরা, শনিবার সোবার্স, ভিভের দেশে কাপ যুদ্ধে নামছে জুনিয়র ভারত

শেষ আপডেট: 4 February 2022 15:33

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়ার অপেক্ষায় ভারতীয় জুনিয়র ক্রিকেট দল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল শনিবার খেলতে নামছে যুব ক্রিকেটাররা। সামনে ইংল্যান্ড, তাই সতর্ক হয়ে বাজিমাতের অপেক্ষায় রয়েছে দল। কাপ যুদ্ধে নামার আগে বিরাট কোহলির পেপটক পেল যুব দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন কোহলি। এমনকি ওই ভিডিও কলে ছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণও। তিনিও আপ্লুত এই ঘটনায়। এরকম মঞ্চে খেলেই উঠে এসেছেন কোহলি, তিনি জানেন এই মঞ্চ কতটা গুরুত্বপূর্ণ। এইভাবে বিশ্বসেরা হতে পারলে ভারতীয় দলের কাছে মাইলফলক হয়ে থাকবে। সেটি বুঝিয়েছেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়কের কথা মন দিয়ে শুনেছেন দলের তারকারা। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চার বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতের সামনে। এই নিয়ে পরপর চারবার বিশ্বকাপের ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব ক্রিকেট বিশ্বকাপে বরাবরই দাপট দেখায় ভারতীয় দল। রেকর্ড ৫ বার চ্যাম্পিয়ন হতে তৈরি যশ, রশিদরাও। বৃহস্পতিবার রাতে ভিডিও কলে কথা বলা শুরু করেন কোহলি। প্রথমে কথা বলেন দলের অধিনায়ক যশ ধুলের সঙ্গে, তারপর বাকিদের সঙ্গে কথা বলেছেন ভারতের সেরা আইকন। যুব দলের ক্রিকেটাররা প্রথমে দেখে তাজ্জব বনে যান। ২০০৮ সালে কোহলির অধিনায়কত্বে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেরা হন ভারতীয়রা। সেই অভিজ্ঞতাই যুব ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ফাইনালে কি ভাবে স্নায়ুর চাপ সামলে রাখতে হয় তাও বোঝালেন। নিজেদের স্বাভাবিক খেলার পরামর্শই দিলেন তিনি। একই সঙ্গে বোঝালেন এই ফাইনালের গুরুত্ব। ১৯৯৮ সালে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তারপর তারা সেরা হয়নি, সেই কারণে খেতাবের জন্য মরিয়া ব্রিটিশ দল। ভারতীয় দলও তৈরি, তাদের অধিনায়ক যশ ধুল থেকে শুরু করে সহ অধিনায়ক শেখ রশিদ, এমনকি বাংলার পেসার রবি কুমারও এই মেগা মঞ্চ রাঙিয়ে রাখতে প্রস্তুত। নয় কাপ জেতো, না হলে লড়াইয়ের রং ছড়াও, এটাই লক্ষ্য যুব ভারতের।

```