
শেষ আপডেট: 11 March 2023 06:09
দ্য ওয়াল ব্যুরো: বিষধোঁয়ায় ঢেকেছে কেরলের কোচি(Kochi) শহর। এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে এলাকাবাসীর। ঘর থেকে বেরোলেই চোখ জ্বালা করছে। দমবন্ধ হয়ে আসছে। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে যার ফের লকডাউন (Lockdown)জারি করতে হয়েছে কোচিতে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোই ভাল। আর বেরলেও এন নাইটি ফাইভ মাস্কে(N95 mask) মুখ ঢেকে বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। কোভিডের পরে আবার যেন লকডাউনের স্মৃতি ফিরে এসেছে এই বন্দর শহরে।
কীভাবে হল এমন? বৃহস্পতিবার কোচির ব্রহ্মপুরম এলাকায় একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে আগুন(fire) লাগে। পুরো এলাকা দাহ্য পদার্থে ভরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আকাশে পোড়া প্লাস্টিক ও অন্য়ান্য় বিষাক্ত পদার্থও উড়তে থাকে। রাতভর চেষ্টা করেও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। বিষাক্ত ধোঁয়া ও পোড়া প্লাস্টিকের বিষে অসুস্থ হতে শুরু করেছেন এলাকার মানুষজন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি মানুষকে সকালে মর্নিং ওয়াক করতেও বারণ করা হয়েছে। কোচি ও এর্নাকুলামের স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
প্রসঙ্গত, কেরল হাইকোর্টের বিচারপতি এস ভি ভাট্টি এবং বসন্ত বালাজি সরকার ও প্রশাসনকে এই ঘটনায় তিরস্কার করেছেন। আদালত বলেছে, শহরটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। এই চেম্বারে আটকে আছে কোচির মানুষ। মানুষের সুরক্ষার কথা ভাবতে হবে।
ত্রিপুরায় সন্ত্রস্ত এলাকায় আক্রান্ত বাম-কংগ্রেস সাংসদেরাও, কাঠগড়ায় বিজেপি