Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বযুদ্ধের হাতিয়ার উল-কাঁটা! গুপ্তচরের সংকেত লেখা হয়েছে এই দিয়েই, জানুন দুর্দান্ত কাহিনি

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে (Winter) উল বোনার সঙ্গে জড়িয়ে রয়েছে মায়েদের ভালবাসার গল্প। মায়ের ওমে সন্তানদের পরম নিশ্চিন্ত হয়ে ঘুমানোর স্নেহের চাদরের সাক্ষী এই উল-কাঁটা (Knitting)। কিন্তু জানেন কি, এই উল কাঁটা বিশ্বযুদ্ধের (World War) সাক্ষী। ন

বিশ্বযুদ্ধের হাতিয়ার উল-কাঁটা! গুপ্তচরের সংকেত লেখা হয়েছে এই দিয়েই, জানুন দুর্দান্ত কাহিনি

শেষ আপডেট: 15 July 2022 06:21

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে (Winter) উল বোনার সঙ্গে জড়িয়ে রয়েছে মায়েদের ভালবাসার গল্প। মায়ের ওমে সন্তানদের পরম নিশ্চিন্ত হয়ে ঘুমানোর স্নেহের চাদরের সাক্ষী এই উল-কাঁটা (Knitting)। কিন্তু জানেন কি, এই উল কাঁটা বিশ্বযুদ্ধের (World War) সাক্ষী। না, যুদ্ধ করে রক্তারক্তির সাক্ষী উল কাঁটা নয়, এই যুগলবন্দি ছিল বিপ্লবীদের গুপ্তচর (Spy)।

যুদ্ধকালীন সময়ে প্রচণ্ড ঠাণ্ডায় সেনাদের পোশাক সরবরাহ করতেন ঘরের মায়েরা। সোয়েটার, টুপি, মজা বুনে প্রায়ই পাঠাতেন তাঁরা। কিন্তু এই শীতপোশাকগুলি যে শুধুই শীতপোশাক ছিল, তা কিন্তু নয়। আসলে এই সব বুননের মধ্যে ফুটে ওঠা নকশাগুলি ছিল এক-একটা কোড, খবর।

ব্যাপারটা বলতে পারেন আজকের দিনের স্টেনগ্রাফির মত। স্টেনগ্রাফি বা শর্টহ্যান্ডে যেমন যে কোনও তথ্য স্বল্প সময়ে মাত্র কয়েকটি কোডের মাধ্যমে একটা বড় লাইন লিখে ফেলা যায়, এই শীতপোশাকের উপর বুননের নকশাটাও ছিল আসলে এইরকম। এক-একটা নকশা আসলে খবর হয়ে পৌঁছে যেত দেশীয় সেনাদের কাছে। আর এই কোড যে শুধু মহিলা বা সেনারাই জানতেন তা কিন্তু নয়। বাচ্চা থেকে শুরু করে মুমূর্ষু রোগী সবাইকেই শিখিয়ে দেওয়া হত এই কোড।

এই উল বোনা নিয়ে একটা দারুণ গল্পও শোনা যায়। মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় ফিলাদেলফিয়ার বাসিন্দা মলি নামের এক গৃহবধূ দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। একদিন মলির বাড়িতে হামলা করে ইংরেজ সেনা। বাড়িতে মলিকে আটকে রেখে সবাইকে বের করে দেয় বাড়ি থেকে। মলিকে তারা রেখেছিল তাদের সেবা করার জন্য। মলি তাতে ঘাবড়ে না গিয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলে। কাজ করতে করতে সেনাদের সব কথা সে শুনতে থাকে। আর সেই সব তথ্য কাগজে লিখে সেই কাগজ মুড়িয়ে তাকে পুরে ফেলত উলের গোলার ভিতরে। সেই গোলা পাচার করে দিত বাইরে, দেশীয় সেনাদের কাছে।

এই রকম আরও একটা গল্প প্রচলন আছে ল্যাভেঙ্গেল নামে এক ফরাসি মহিলাকে নিয়ে। তার দোতলার ঘরের জানলার পাশে বসে সারাদিন ধরে উল বুনতেন তিনি। আর বাইরের দিকে নজর রাখতেন জার্মান সেনাদের উপরে। তার ঘরের ঠিক নীচের ঘরটাতেই গোপনে থাকত কিছু বিপ্লবী কিশোর কিশোরী। ল্যাভেঙ্গেল ও ওই বিপ্লবীদের মধ্যে কিছু কোড তৈরি ছিল। ম্যাডাম মেঝেতে পা ঠুকে ঠুকে সেই শব্দ কোডের মাধ্যমে খবর পৌঁছে দিত নীচের তলায়। জার্মান সেনারা এইসব গুপ্তচরদের টিকিও ছুঁতে পারেনি কোনও দিন।

এলিজাবেথ বেন্টলে নামে এক মার্কিন গুপ্তচর এই উল কাঁটাকে হাতিয়ার করেই দুটো গুপ্তচর সংস্থা চালাতেন। কিছু মহিলাও ছিলেন তাঁর দলে। যাঁদের কাজই ছিল ট্রেনের কামরায় বসে উল কাঁটা বুনতে থাকা আর রেলে মার্কিন সেনাদের কার্যকলাপ লক্ষ্য করা। তারপর সেই খবর বুননের মাধ্যমে বিভিন্ন কোডের মাধ্যমে লিখে দিত শীত পোশাকের গায়ে।

এই গল্প জানার পর উল কাঁটাকে কিন্তু আর শুধু আবেগ বলা যাবে না। উল কাঁটা শক্তি, বুদ্ধি, যুদ্ধ ও সাহসের সাক্ষী হয়ে রয়েছে। বুননকে আঁকড়ে ধরে মায়েরা সেই সময় বিপ্লব করে গিয়েছেন। আসলে অগোচরে থেকে উল কাঁটাকে হাতিয়ার বানিয়ে তাঁরা যুদ্ধ করেছিলেন।

তিন সিংহের উপর চটে লাল জলহস্তি! ফুঁসতে ফুঁসতে তাড়া করল পশুরাজদের, দেখুন ভিডিও


```