Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নিক্কি যাদব খুনে জড়িত সাহিলের বাবা! ২০২০ সালে বিয়েও করেছিলেন দু'জন, জানাল দিল্লি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: নিক্কি যাদব (Nikki Yadav) হত্যাকাণ্ডে (Murder) ফের নতুন তথ্য উঠে এল দিল্লি পুলিশের হাতে। সূত্রের খবর, ২০২০ সালেই নিক্কির সঙ্গে নয়ডার এক মন্দিরে বিয়ে করেছিলেন তাঁর লিভ-ইন সঙ্গী সাহিল গেহলট। কিন্তু এতে একেবারেই খুশি ছিলেন না

নিক্কি যাদব খুনে জড়িত সাহিলের বাবা! ২০২০ সালে বিয়েও করেছিলেন দু'জন, জানাল দিল্লি পুলিশ

শেষ আপডেট: 18 February 2023 04:31

দ্য ওয়াল ব্যুরো: নিক্কি যাদব (Nikki Yadav) হত্যাকাণ্ডে (Murder) ফের নতুন তথ্য উঠে এল দিল্লি পুলিশের হাতে। সূত্রের খবর, ২০২০ সালেই নিক্কির সঙ্গে নয়ডার এক মন্দিরে বিয়ে করেছিলেন তাঁর লিভ-ইন সঙ্গী সাহিল গেহলট। কিন্তু এতে একেবারেই খুশি ছিলেন না সাহিলের বাড়ির লোকজন। এমনকী নিক্কিকে যখন খুন করা হয়েছে, সেই হত্যাকাণ্ডেও সামিল ছিলেন তাঁর 'প্রেমিক'-এর বাড়ির সদস্যরা। এরপরই গ্রেফতার করা হয় সাহিলের বাবাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিক্কির সঙ্গে বিয়েতে একেবারেই রাজি ছিল না সাহিলের বাড়ির লোকজন। তারপরেও বিয়ে করা নিয়ে অসন্তুষ্ট ছিল বাবা-মা-সহ অন্যান্যরা। এরপরই সাহিলের পরিবার ২০২২ সালের ডিসেম্বরে অন্যত্র বিয়ে ঠিক করে। এই ঘটনা নিক্কির কাছে পুরোপুরি গোপন করে লিভ-ইন সঙ্গী সাহিল। এবং এরপরই বাড়ির সদস্যদের সঙ্গে পরিকল্পনা করে নিক্কিকে খুন করার ছক কষে।

তদন্তে নেমে দিল্লি পুলিশ জানতে পারে, সাহিল এবং নিক্কি ২০২০ সালের অক্টোবরে নয়ডার আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন। এমনকী সেই বিয়ের সার্টিফিকেটও উদ্ধার করেছে পুলিশ। পরে সাহিল জানায়, নিক্কি হত্যার ষড়যন্ত্রে তার বাবাও জড়িত ছিল। এরপরই তদন্তকারী দলের অফিসাররা সাহিলের বাবা অভিযুক্ত বীরেন্দ্র সিং গেহলটকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে গ্রেফতার করে।

ইতিমধ্যে জানা গেছে, সাহিল এবং নিক্কির পরিচিত এক বন্ধুই নাকি খুনের ঘটনা দিল্লি পুলিশকে বলেন। তিনি জানিয়েছিলেন, বিয়ের আসরে সাহিলকে দেখে কোনও কারণে সন্দেহ হয় তাঁর। এমনকী সাহিল সবার সঙ্গে নাচানাচি করলেও চোখেমুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। বিষয়টি তাঁর সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ওই ব্যক্তি। এরপর সাহিলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তারপর গত ১৪ ফেব্রুয়ারি ধাবার ফ্রিজ থেকে নিক্কির দেহ উদ্ধার হয়।

বালাসাহেবের তৈরি শিবসেনা, উদ্ধবের থেকেই প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন


```