Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কলকাতায় কোভ্যাকসিনের প্রথম ডোজ আর দেবে না পুরসভা, বিস্তারিত জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে কলকাতায়। কলকাতা পুরসভার তরফে এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে তেমনটাই। জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এই ভ্যাকসিনই একমাত্র

কলকাতায় কোভ্যাকসিনের প্রথম ডোজ আর দেবে না পুরসভা, বিস্তারিত জেনে নিন

শেষ আপডেট: 30 October 2021 11:21

দ্য ওয়াল ব্যুরো: কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে কলকাতায়। কলকাতা পুরসভার তরফে এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে তেমনটাই। জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এই ভ্যাকসিনই একমাত্র হাতিয়ার। কিন্তু তা সত্ত্বেও এখনও বহু মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়নি। বাংলা হোক বা অন্য রাজ্য, পরিস্থিতি প্রায় সমান সব জায়গাতেই। ভ্যাকসিন নিয়ে যে টার্গেট রাখা হয়েছিল, তা পূরণ হয়নি। তাই এবারের টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকারের কথা ভাবা হচ্ছে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এবার থেকে টিকাকরণ কেন্দ্রগুলিতে আর কোভ্যাকসিনের প্রথম ডোজ কাউকে দেওয়া হবে না। যাঁরা ইতিমধ্যে প্রথম ডোজ কোভ্যাকসিন নিয়েছেন, এবং দ্বিতীয় ডোজ এখনও পাননি, তাঁরাই কেবলমাত্র পাবেন ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিন। আগামী সোমবার ১ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে। তবে কোভিশিল্ড নিয়ে কিছু বলা হয়নি। তার টিকাকরণ যেমন চলছিল তেমনই চলবে। অর্থাৎ কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় দুই ডোজই পাওয়া যাবে কলকাতা পুরসভার টিকাকরণ কেন্দ্র থেকে। পুরসভার তরফে এদিন এও জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম ডোজের তুলনায় এখন যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি, ভ্যাকসিনেশনে তাঁদেরকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ দ্বিতীয় ডোজে এখনও বেশ পিছিয়ে পরিসংখ্যান।

```