Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেঙ্গি-ম্যালেরিয়ার যম ভিয়েতনামি মশারি বিলি করবে কলকাতা পুরসভা, মশা বসলেই পটাপট মরবে

দ্য ওয়াল ব্যুরো: মশা মারতে কামান দাগার দরকার নেই। একটা মশারিতেই কাজ হবে। ডেঙ্গি-ম্যালেরিয়ার মশাকে জব্দ করতে ভিয়েতনামি মশারি (Vietnam Nets) বিলি করবে কলকাতা পুরসভা। কী এই ভিয়েতনামি মশারি (Vietnam Nets)? পুর আধিকারিকরা বলছেন, ওষুধ দেও

ডেঙ্গি-ম্যালেরিয়ার যম ভিয়েতনামি মশারি বিলি করবে কলকাতা পুরসভা, মশা বসলেই পটাপট মরবে

শেষ আপডেট: 4 September 2023 11:41

দ্য ওয়াল ব্যুরো: মশা মারতে কামান দাগার দরকার নেই। একটা মশারিতেই কাজ হবে। ডেঙ্গি-ম্যালেরিয়ার মশাকে জব্দ করতে ভিয়েতনামি মশারি (Vietnam Nets) বিলি করবে কলকাতা পুরসভা।

কী এই ভিয়েতনামি মশারি (Vietnam Nets)?

পুর আধিকারিকরা বলছেন, ওষুধ দেওয়া এমন একরকম মশারি (Vietnam Nets) যার গায়ে বসলেই পটাপট মরবে ডেঙ্গি-ম্যালেরিয়ার মশা। মূলত একরকম মেডিকেটেড মশারি। বিশেষজ্ঞরা দাবি করছেন, ঘরের মধ্যে যদি এমন মশারি টাঙানো থাকে তাহলে মশার (Dengue) উৎপাত অনেক কমে যাবে। শুধু মশারির ভেতরে যিনি বা যাঁরা রয়েছে তাঁরাই শুধু নয়, মশারির বাইরে থাকলেও মশা কম কামড়াবে।

ভিয়েতনামে একধরনের মেডিকেটেড মশারি তৈরি করা হয় যা সে দেশে ম্যালেরিয়া রুখতে বিশেষ ভূমিকা নিয়েছে। এই মশারির নাম লং-লাস্টিং ইনসেক্টিসাইডাল নেটস (LLINs)। এই ধরনের মশারি ম্যালেরিয়ার (Malaria) কিউলেক্স মশার যম। তবে শুধু কিউলেক্স মশা নয়, ডেঙ্গি এডিস ইজিপ্টাই মশা বা যে কোনও ধরনের বিষাক্ত পোকামাকড় থেকেও রেহাই দেবে এই মশারি। এর গায়ে কীটনাশকের কোটিং করা আছে যা মশার লালায় ঢুকলেই তার মৃত্যু হবে।

বিশেষজ্ঞরা বলছেন, গোটা মশারির (Vietnam Nets) গায়ে এমন একধরনের কীটনাশকের স্তর আছে যাতে বসলেই মশা আটকে যাবে। মশারির নেটের মধ্যে আটকে ছটফট করতে করতে মরবে।

এই ধরনের মশারির নেট খুব শক্ত সুতি বা সিন্থেটিক উপাদানে তৈরি। সাদা রঙের মশারি ওজনে হাল্কা এবং মশারির নেটগুলো এমনভাবে তৈরি যাতে ভেতরে যথেষ্ট হাওয়া চলাচল করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে যখন মশারি টাঙাবেন না, তখন কিন্তু নেট গুটিয়ে রেখে দেবেন না। বরং ঘরের একপাশে ঝুলিয়ে রাখুন। তাতেও মশা কম ঢুকবে ঘরে।

আরও পড়ুন: অন্ত্রে আলসার,গলগল করে রক্ত বেরোচ্ছিল পেটে, বিদেশি পর্যটককে বাঁচালেন কলকাতার ডাক্তাররা

বর্ষার শুরু থেকেই শহরে ডেঙ্গু, ম্যালেরিয়া-সহ মশাবাহিত রোগ বৃদ্ধি পেতে শুরু করেছে। তার জেরে ইতিমধ্যেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। যদিও গত বছরের তুলনায় এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও ম্যালেরিয়া রোগের প্রকোপ কিছুটা কম। তবে মশা বাহিত রোগ ঠেকাতে যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। জল জমা বন্ধ করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। পুরসভার প্রতিটি ওয়ার্ডে কোনও ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়েছেন কি না, তা খুঁজে বের করে দ্রুত তাঁর রক্ত পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার ভিয়েতনামি মশারি বিলি শুরু হলে মশার প্রকোপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পুরসভার তরফে প্রত্যেকটি বোরো এলাকা ধরে হিসাব করে একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী মেডিকেটেড মশারির জন্য অর্ডার পাঠানো হবে।


```