
শেষ আপডেট: 25 April 2022 07:23
দ্য ওয়াল ব্যুরো: তাঁর দুর্দান্ত সেঞ্চুরি মুম্বইকে (Mumbai Indians) উড়িয়ে দিতে সাহায্য করেছে। কিন্তু তাঁর পরেও নিয়মের গেরো থেকে বাদ যাননি তিনি। স্লো ওভার রেটের জন্য ফাইন হল লখনয়উয়ের অধিনায়ক কে এল রাহুলের (K L Rahul)।
চলতি মরসুমের ৩৭ তম ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হয়েছিল লখনউ ( Lucknow Super Giants)। এই ম্যাচেই আইপিএলের (IPL 2022) নিয়ম ভাঙার অপরাধে কে এল রাহুলকে ২৪ লাখ টাকা ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। দলের বাকি সদ্যসদের ক্ষেত্রে সেই পরিমাণটা ৬ লাখ বা ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
রবিবারের ম্যাচে লখনউ, মুম্বইকে ৩৬ রানে হারিয়ে দেয়। আইপিএলের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসে কে এল রাহুলের দল। রাহুলের দুরন্ত সেঞ্চুরির দাপটে ২০ ওভার শেষে লখনউ ৬ উইকেট খুইয়ে স্কোর করে ১৬৮।
জবাবে ব্যাট করতে নেমে লখনউয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৩২ রানেই থেমে যায় রোহিতের মুম্বই। এই নিয়ে চলতি আইপিএলে টানা আট ম্যাচে হার হল চ্যাম্পিয়নদের। আইপিএল থেকে কার্যত বিদায়ের ঘন্টি বেজে গেছে রোহিতদের। বাকি ম্যাচ শুধুই নিয়ম রক্ষার।