Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ভারতীয় দলে সুযোগ পাবেন কি রিঙ্কু? নাইট তারকা বললেন...

দ্য ওয়াল ব্যুরো: ১৪ ম্যাচে ৪৭৪ রান, স্ট্রাইক রেট ১৫০ ছুঁইছুঁই। চলতি আইপিএলে কলকাতার 'গ্রেট' ফিনিশার তিনিই। যেভাবে ঠান্ডা মাথায় প্রতিটি ম্যাচে খেলেছেন তিনি, তাতে ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠেছেন রিঙ্কু সিং (KK

ভারতীয় দলে সুযোগ পাবেন কি রিঙ্কু? নাইট তারকা বললেন...

শেষ আপডেট: 21 May 2023 07:01

দ্য ওয়াল ব্যুরো: ১৪ ম্যাচে ৪৭৪ রান, স্ট্রাইক রেট ১৫০ ছুঁইছুঁই। চলতি আইপিএলে কলকাতার 'গ্রেট' ফিনিশার তিনিই। যেভাবে ঠান্ডা মাথায় প্রতিটি ম্যাচে খেলেছেন তিনি, তাতে ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠেছেন রিঙ্কু সিং (KKR's Rinku Singh)। রবি শাস্ত্রী থেকে হরভজন সিং--- একবাক্যে সকলেই বলছেন, 'রিঙ্কুকে এবার ভারতীয় দলে ভাবা উচিত'।

এব্যাপারে রিঙ্কু কী ভাবছেন? ভারতীয় দলে জায়গা পাওয়া বা না পাওয়া নির্বাচকদের হাতে (chance to play on Indian cricket team)। তবে এবারের আইপিএলে রিঙ্কু নিজের জাত চিনিয়ে দিয়েছেন। রিঙ্কুকে নিয়ে হয়তো ভাবতেই হবে নির্বাচকদের। কিন্তু রিঙ্কু সেসব ভাবছেন না। তিনি বলেন, 'ভারতীয় দল নিয়ে এখনই ভাবছি না। আইপিএল এ বারের মতো শেষ। আবার আগের মতো পরিশ্রম শুরু করে দেব। এখানেই থামছি না।'

২০১৮ সাল থেকে কেকেআর দলের সঙ্গে যুক্ত আছে রিঙ্কু। সেভাবে দলে সুযোগ পাননি। জলের বোতল বা ব্যাট বয়েছেন। গত বছর নিয়মিত খেলার সুযোগ আসে। সেবারই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন। দু'একটা ম্যাচে কার্যকরী রানও করেছেন। কিন্তু এবছর সব হিসেব একাই পাল্টে দিয়েছেন তিনি। নাইট দলের হতশ্রী দশার মধ্যেও উজ্জ্বল রিঙ্কু।

এই বছর যেখানে শেষ করলেন, সেখান থেকেই শুরু করতে চান রিঙ্কু। ম্যাচ শেষে তিনি বললেন, 'পরিবারের সকলে খুব খুশি। বন্ধুরাও আমাকে নিয়ে গর্বিত। ক্রিকেটার হিসেবে এটাই প্রাপ্তি। কিন্তু এই কথা ভেবে বয়ে যেতে চাই না। এই ছন্দ চালিয়ে এগিয়ে যেতে হবে।’ অর্থাৎ রিঙ্কু থামতে চান না। ভারতীয় দল আর বেশি দূর নয়।

রিঙ্কু পেলেন ‘গম্ভীর’ সার্টিফিকেট! গৌতমের মুখে হাসি ফোটালেন নাইট তারকা


```