Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইডেনে বীর-জারার সাক্ষাৎ ছাপিয়ে মরণবাঁচন ম্যাচ নাইটদের

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে (Eden Gardens) সোমবার রাতে মাঠে হাজির থাকবেন শাহরুখ খান? অন্যদিকে পাঞ্জাব কিংসের (KKR Vs PBKS) মালকিন হিসেবে থাকবেন প্রীতি জিন্টা। আবারও কলকাতায় বীর-জারার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। কিন্তু এই দু’জনের সাক্ষাতের থেকে

ইডেনে বীর-জারার সাক্ষাৎ ছাপিয়ে মরণবাঁচন ম্যাচ নাইটদের

শেষ আপডেট: 8 May 2023 11:43

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে (Eden Gardens) সোমবার রাতে মাঠে হাজির থাকবেন শাহরুখ খান? অন্যদিকে পাঞ্জাব কিংসের (KKR Vs PBKS) মালকিন হিসেবে থাকবেন প্রীতি জিন্টা। আবারও কলকাতায় বীর-জারার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। কিন্তু এই দু’জনের সাক্ষাতের থেকেও ম্যাচটি অন্য মাত্রা পাচ্ছে এই কারণেই যে খেলাটিতে নাইটদের জিততেই হবে। হারলেই এবারের মতো বিদায়। বাকি ম্যাচগুলি হয়ে থাকবেন নিয়মরক্ষার।

কলকাতার বাকি রয়েছে চারটি ম্যাচ। সব খেলাতেই জিততে হবে। ১৬ পয়েন্ট পাওয়ার পরে রান-গড়ের ব্যাপার আসবে। গত বছরের আইপিএল প্লে অফে যাওয়ার ম্যাজিক ফিগার ছিল ১৬ পয়েন্ট। এবারও সেটিকে ধরেই এগোচ্ছে দলগুলি। কিন্তু নেট রানরেটের হিসেবে নিয়ে পরে অঙ্ক কষা শুরু হবে।

শিখর ধাওয়ানের দলের অবস্থা ভালই। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১০। পাশাপাশি কেকেআরের ১০ ম্যাচে আট পয়েন্ট। একটি দল রয়েছে সাতে, আর অন্যটি রয়েছে আটে। সেদিক থেকে প্রীতি জিন্টার পাঞ্জাব হালকা মেজাজে খেলতে নামলেও কলকাতা চাপে রয়েছে।

ইডেনে তাদের শেষ তিন ম্যাচে হারতে হয়েছে নাইটদের। ওপেনার জেসন রয় ও গুরবাজ ধারাবাহিক নয়। কেকেআর-এর মূল সমস্যাই তাদের টপ অর্ডার। টপ অর্ডারের কেউই সে ভাবে রান করতে পারছে না।

কলকাতার প্রথম একাদশ বুঝতে জাদুকর পিসি সরকারকে ডাকতে হবে। বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা কে কোনদিন ভাল খেলবেন, কেউ জানে না।

কেকেআরের বোলিংও ধারাবাহিক নয়। বরুণ চক্রবর্তী হয়তো শেষ ম্যাচে ভাল খেলে দিয়েছেন। কিন্তু নারিন ছন্দে নেই। তিনি আদৌ কি মাঠে নামবেন এদিন?

দুই দল মোট ৩১বার খেলেছে। কেকেআর জিতেছে ২০টি,  পাঞ্জাব জিতেছে ১১টি। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথে কিংসের জয় তিনটি।  কেকেআর জিতেছে ২টি ম্যাচ।

ইডেনে কলকাতা বনাম পাঞ্জাব দ্বৈরথ হয়েছে ১১টি। তার মধ্যে নাইটরা জিতেছে ৮টিতে, পাঞ্জাব জিতেছে তিনটিতে। ২০১৮ সালে শেষবার যদিও কলকাতাকে হারতে হয় কিংসের কাছে।

কলকাতার সম্ভাব্য দল: জেসন রয়, রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিঃ), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা/ অনুকূল

পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল: শিখর ধাওয়ান (অধিঃ), প্রভসিমরান সিং, ম্যাথিউ শর্ট/সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, শাহরুখ খান, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং, নাথান এলিস/কাগিসো রাবাদা।

সঞ্জু রাগ চাপতে পারলেন না, ‘ধুর ওই সময় তুমি নো করতেই পারো না…’


```