Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

KKR vs DC: দাম পেল না নীতীশ-উমেশের লড়াই! রাজধানী এক্সপ্রেসের সামনে দিশেহারা কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে নীতীশ রানা ও পরে উমেশ যাদবের লড়াই দাম পেল না এদিনের ম্যাচে। দিল্লির বিরুদ্ধে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল শ্রেয়সদের। টানা হারের ফলে শেষ চারে যাওয়া আরও কঠিন হয়ে পড়ছে নাইটদের কাছে। এদিন বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ড

KKR vs DC: দাম পেল না নীতীশ-উমেশের লড়াই! রাজধানী এক্সপ্রেসের সামনে দিশেহারা কলকাতা

শেষ আপডেট: 28 April 2022 18:09

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে নীতীশ রানা ও পরে উমেশ যাদবের লড়াই দাম পেল না এদিনের ম্যাচে। দিল্লির বিরুদ্ধে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল শ্রেয়সদের। টানা হারের ফলে শেষ চারে যাওয়া আরও কঠিন হয়ে পড়ছে নাইটদের কাছে। এদিন বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ডেভিড ওয়ার্নার। তাঁর গড়া মঞ্চেই কলকাতার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দিল্লি (KKR vs DC)।

টস জিতে নাইটদের ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। গত ম্যাচের মত এদিনও জ্বলে উঠেছিলেন প্রাক্তন নাইট কুলদীপ যাদব। চার উইকেট নিলেন তিন ওভার বোলিং করে ১৪ রানের বিনিময়ে। কুলদীপের স্পিনে ফিরলেন বিপক্ষের নামী তারকারা।

প্রথম থেকেই সেভাবে রান পাননি নাইটের ব্যাটাররা। তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল নাইটদের ব্যাটিং লাইনআপ। যদিও দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেছে নীতীশ রানার ব্যাট। তাঁর ৩৪ বলে ৫৭ রানের ইনিংসের জোরে কলকাতা শেষ করে ১৪৬ রানে।

নাইটের ওপেনারদ্বয় অ্যারণ ফিঞ্চ (৩), বেঙ্কটেশ আইয়ার (৬) ছাড়াও রান পাননি চারে নামা বাবা ইন্দ্রজিৎ (৬)। নারিনও খাতা না খুলেই ফিরে যান প্যাভিলিয়নে। কুলদীপের পাশাপাশি এদিন দিল্লির হয়ে উইকেট পান বাংলাদেশের পেসার মুস্তফাফিজুর রহমানও। নেন তিন উইকেট।

নাইটদের ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দিল্লি। ওপেনার পৃথ্বী শ রান না পেলেও ম্যাচের হাল ধরেন ডেভিড ওয়ার্নারের। ২৬ বলে তাঁর ৪২ রানের ইনিংস ম্যাচে জয়ের পথ মসৃণ করে দেয়।

ওয়ার্নারের গড়া মঞ্চে খেলা দেখান রভমান পাওয়াল। শেষে ১৬ বলে তাঁর ৩৩ রানের ইনিংস কেকেআরের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। তবে তিন উইকেট নিয়ে ম্যাচে আশা জাগিয়েছিলেন উমেশ যাদব। কিন্তু সেই আশা পূরণ হল না। দিল্লির কাছে ৪ উইকেটে হারতে হল নাইটদের।

ফের ভয়ঙ্কর কুলদীপ, তাসের ঘরের মতো ভেঙে পড়া নাইটদের বাঁচালেন নীতিশ


```