Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নাইটদের ছন্দহীন বোলিং, মোহালিতে জয়ের জন্য কেকেআরের লক্ষ্য ১৯২ রান

দ্য ওয়াল ব্যুরো: টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া কি ভাল হয়েছে কেকেআরের (KKR Match) ক্ষেত্রে? কারণ নাইট বোলারদের যেভাবে বোলিং করার কথা ছিল, সেটি তাঁরা ইনিংসের শুরুতে করতে পারেননি। শিখরের পাঞ্জাব (Punjab Kings) শেষ করেছে ১৯১/৫। নাইটদের জিতত

নাইটদের ছন্দহীন বোলিং, মোহালিতে জয়ের জন্য কেকেআরের লক্ষ্য ১৯২ রান

শেষ আপডেট: 1 April 2023 11:59

দ্য ওয়াল ব্যুরো: টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া কি ভাল হয়েছে কেকেআরের (KKR Match) ক্ষেত্রে? কারণ নাইট বোলারদের যেভাবে বোলিং করার কথা ছিল, সেটি তাঁরা ইনিংসের শুরুতে করতে পারেননি। শিখরের পাঞ্জাব (Punjab Kings) শেষ করেছে ১৯১/৫। নাইটদের জিততে গেলে দরকার ১৯২ রানের।

পাঞ্জাব দল ভালই রান তুলেছে। দলের দুই ওপেনার প্রভুসিমরণ সিং (২৩) ও অধিনায়ক শিখর ধাওয়ান (৪০) ভালই খেলেছেন। তারপর আসল খেলাটি খেলে দিয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে, তিনি ৩২ বলে ৫০ রান করে উইকেট দিয়েছেন উমেশ যাদবের হাতে।

https://twitter.com/KKRiders/status/1642131097030123521

পাশাপাশি শিখরের মতো দামী উইকেট নিয়েছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। শিখরের ইনিংসে ছিল ছয়টি ওভার বাউন্ডারি। পাশাপাশি ভানুকার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।

নাইটদের বোলিং ভাল হয়নি ইনিংসের মাঝপথে। টিম সাউদি খুব মার খেয়েছেন, তিনি ৩ ওভারে ৩৯ রান দিয়েছিলেন। দুটি উইকেট পেলেও তার আগে বোর্ডে রান দিয়ে দিয়েছেন। রাসেল থাকতেও তাঁকে দিয়ে কেন বোলিং করানো হল না, সেটিও একটি বিষয়। তিন ওভারে ৩৫ রান খেলেন শার্দূল। দলের নামী স্পিনার সুনীল নারিনকেও ছন্দহীন দেখিয়েছে। তিনি চার ওভারে দিয়েছেন ৪০ রান, উইকেট নিয়েছেন সিকান্দার রাজার।

টসের সময় আবার নাইটদের দলনেতা নীতিশ রাণা নিজের প্রথম একাদশে কারা খেলছেন, বলতে পারেননি। তিনি অতি কষ্টে তিনজন বিদেশির নাম করেছেন, যাঁরা খেলছেন।

সব থেকে অবাক লেগেছে রাণার নেতৃত্ব। তিনি শেষ ওভারে দিলেন সাউদিকে, যিনি তাঁর আগে অনেক রান খরচ করেছেন। তার সুফলও আদায় করেছেন কুরান ও শাহরুখ খানের মতো টেলএন্ডাররা। কুরান ১৭ বলে ২৬ রান করেছেন। পাশাপাশি শাহরুখ সাত বলে ১১ রান।

আইপিএলের সেরা ধনী ধোনি! আরও ধনী অধিনায়ক রয়েছেন তালিকায়


```