Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির রাস্তায় কেকেআর অধিনায়কের স্ত্রীকে চরম হেনস্থা, আটক দুই যুবক

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR Captain) হয়ে অধিনায়কত্ব করছেন অধিনায়ক নীতিশ রাণা (NItish Rana)। আর দিল্লিতে তাঁর স্ত্রী সাচি মারওয়া রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। দিল্লিতে দু’দিন আগেই চাকরি থেকে বাড়ি ফিরছিলেন র

দিল্লির রাস্তায় কেকেআর অধিনায়কের স্ত্রীকে চরম হেনস্থা, আটক দুই যুবক

শেষ আপডেট: 6 May 2023 13:00

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR Captain) হয়ে অধিনায়কত্ব করছেন অধিনায়ক নীতিশ রাণা (NItish Rana)। আর দিল্লিতে তাঁর স্ত্রী সাচি মারওয়া রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন।

দিল্লিতে দু’দিন আগেই চাকরি থেকে বাড়ি ফিরছিলেন রাণার স্ত্রী। সেইসময় কীর্তি নগরের কাছে দুই যুবক সাচির গাড়ি ধাওয়া করেন। তাঁর গাড়িতে দু’বার ধাক্কাও মারেন। তারপর গাড়ির সামনে এসে অপমানজনক কিছু বলে ওই দুই যুবক। এর পরে বিবেক নামে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক দিল্লির এক নামী স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র। বিবেকের এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে।

দিল্লি বরাবরই মহিলাদের কাছে খুব আতঙ্কের। তবে তারকা ক্রিকেটারের স্ত্রীকেও এভাবে হেনস্থা হতে হবে,ভাবা যায়নি। সাচি গাড়ি করেই কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে বাইকে করে দুষ্কৃতী দু'জন তাঁকে ধাওয়া করতে শুরু করে। শুধু তাই নয়, তাঁর গাড়িতে আঘাতও করে।

সাচি পরে ভয়ঙ্কর ঘটনাটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করেন। সাচি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,  তিনি দিল্লি পুলিশকে বিষয়টি রিপোর্ট করার চেষ্টা করেছিলেন।  কিন্তু কর্তৃপক্ষও কোনও সাহায্য করেনি। যখন তিনি অভিযোগ নথিভুক্ত করার চেষ্টা করেন, তখন তাঁকে বলা হয়েছিল যে, এই বিষয়টিকে গুরুত্ব না দিতে। কারণ হিসেবে পুলিশ বলেছিল, আপনি তো নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন, তারপরে এত ঝামেলা করার কী দরকার!

দাদাকে শ্রদ্ধা জানাতে কোহলির চাই সেঞ্চুরি! বিরাট-সৌরভ বিতর্ক উসকে দিলেন শ্রীসান্থ


```