দ্য ওয়াল ব্যুরো : রবিবার ফুটবল বিশ্বকাপে ফ্রান্স জেতার পরে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী টুইট করেন, সবাইকে অভিনন্দন জানাই। আমরা জিতেছি। পুদুচেরিতেও আমরা গ্রামে, শহরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে পারি।
এই টুইট দেখে অনেকে অবাক হয়ে যান। তাঁরা প্রশ্ন করেন, আমরা জিতেছি কথাটার মানে কি? ফিফা র্যাংকিংয়ে ভারতের স্থান তো ৯৭ নম্বরে। তখন কিরণ বেদী আর একটি টুইটে ব্যাখ্যা করেন, একসময় পুদুচেরি ফ্রান্সের অংশ ছিল। ১৯৬২ সালে এই অঞ্চলটি ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়। আমরা ফরাসিদের প্রতি নানাভাবে কৃতজ্ঞ। তারা আমাদের এখানে বহু সরোবর, জলাশয়, খাল ইত্যাদি তৈরি করে গিয়েছে।
https://twitter.com/thekiranbedi/status/1018666258093559809