Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলা ট্রাফিক অফিসার নিজে বাছেন কিম জং, সুন্দরী ওই যুবতীদের বিয়ে করলে চলবে না

দ্য ওয়াল ব্যুরো: কিম জঙ উনের উত্তর কোরিয়া মানেই অনেক গল্প কথা, অনেক রহস্য। কিম সেখানে কী করেন আর না করেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই, ধোঁয়াশারও। এই সবের মধ্যে একটা জিনিস জানা গেছে। রাজধানী পিয়ং ইয়ং-এর রাস্তায় সব মহিলা ট্রাফিক অফিসার খুব সুন্দর

মহিলা ট্রাফিক অফিসার নিজে বাছেন কিম জং, সুন্দরী ওই যুবতীদের বিয়ে করলে চলবে না

শেষ আপডেট: 14 July 2019 04:29

দ্য ওয়াল ব্যুরো: কিম জঙ উনের উত্তর কোরিয়া মানেই অনেক গল্প কথা, অনেক রহস্য। কিম সেখানে কী করেন আর না করেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই, ধোঁয়াশারও। এই সবের মধ্যে একটা জিনিস জানা গেছে। রাজধানী পিয়ং ইয়ং-এর রাস্তায় সব মহিলা ট্রাফিক অফিসার খুব সুন্দরী, আর তাঁদের বিশেষ ভাবে বাছেন স্বয়ং কিম।বলতে গেলে নিজের হাতেই। রাজধানীর রাস্তায় সব মোড়ে মোড়েই নীল ইউনিফর্ম পরা এই মেয়ে অফিসারদের দেখা মেলে। এরা সকলেই নাকি ডাকসাইটে সুন্দরী। কিম ঠিক করেছেন, এই মেয়েদের বয়স ১৬ থেকে ২৬-এর মধ্যে হলে তবেই চাকরি পাবে। এদের হাই স্কুল পাস হতে হবে। দেখতে শুনতে খুব ভালো হতে হবে। আর উচ্চতা হতে হবে অন্তত পাঁচ ফুট চার ইঞ্চি। এখানেই শেষ নয়। এই মেয়েদের অবিবাহিত হতে হবে। বিয়ে করলে চলবে না। বিয়ে করলেই চাকরি খোয়াতে হবে। কিমের একুশে আইনে এই ব্যাপারে কোনো দয়ামায়া নেই। তবে সব শর্ত মেনে ঠিকঠাক কাজ করলে মাসিক মাইনে তিরিশ ডলার, সঙ্গে বিনা পয়সায় থাকার আর চিকিৎসার সুযোগ এবং পুরুষ ট্রাফিক অফিসারদের চেয়ে দিনে ৩০০ গ্রাম বেশি খাবার। একটা কথা বলা হয়। এই সুন্দরী ট্রাফিক অফিসারদের জন্য পিয়ং ইয়ং শহরে কেউ জোরে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় না। সব গাড়ি চালক এদের দেখতে এত ব্যস্ত থাকে, যে আপসেই গাড়ির গতি কমে যায়।

```