Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মালদহের গ্রামে খুন, উত্তেজনা, রাত পাহারা দিচ্ছিলেন দুই যুবক, তখনই হামলা

পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এলাকায় নামানো হয়েছে ব়্যাফও।

মালদহের গ্রামে খুন, উত্তেজনা, রাত পাহারা দিচ্ছিলেন দুই যুবক, তখনই হামলা

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 April 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: রাত হলেই গ্রামে ঢুকে লুটপাট চালাচ্ছিল দুষ্কৃতীরা। তাই পুলিশের সঙ্গে কথা বলে রাত পাহারায় নেমেছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার রাতে গ্রামে রাত পাহারা দেওয়ার সময় ফের দুষ্কৃতী হামলা, আর তাতেই মৃত্যু হল এক গ্রামবাসীর। অপর আর এক যুবক গুরুতর জখম হয়েছেন। 

মালদহের (Maldah) ইংরেজবাজার থানার সিকান্দারপুর গ্রামের ঘটনা। গোটা ঘটনায় গ্রাম জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এলাকায় নামানো হয়েছে ব়্যাফও।

পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শিবু মণ্ডল। তিনি এবং সূর্য মণ্ডল মঙ্গলবার রাতে গ্রাম পাহারা দিচ্ছিলেন। হাসপাতালের বেডে শুয়ে সূর্য জানান, রাত দেড়টা নাগাদ হঠাৎই কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবুর। সূর্যর চিৎকার গ্রামবাসীরা চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে মালদহ-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।

তাঁদের অভিযোগ, পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া। কিন্তু পুলিশ সেটা পারছে না বলেই গ্রামবাসীরা নিজস্ব উদ্যোগে গ্রামে রাত পাহারার ব্যবস্থা করেছিল। কিন্তু তারপরও দুষ্কৃতী হামলা হল।

পুলিশ অবশ্য জানিয়েছে, এখন থেকে পুলিশের তরফে রাতে গ্রামের চারপাশে পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশিও।


```