Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বিদেশে চাকরি প্রলোভনে কলকাতা বিমানবন্দর থেকে অপহরণ! একবছর পর গ্রেফতার মূল অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে হরিয়ানার এক বাসিন্দা অভিযোগ করেন, বিদেশে মোটা বেতনের চাকরির টোপ দিয়ে তাঁর ছেলেকে কলকাতা বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছে।

বিদেশে চাকরি প্রলোভনে কলকাতা বিমানবন্দর থেকে অপহরণ! একবছর পর গ্রেফতার মূল অভিযুক্ত

শেষ আপডেট: 19 December 2023 20:52

দ্য ওয়াল ব্যুরো: বিদেশে মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ২০২২ সালে কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ১০জন তরুণকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে কলকাতার নিউটাউন থানা এলাকা থেকে অপহৃতদের আগেই উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল অপহরণকারী দলের ১১জনকে। তবে মূল অভিযুক্ত পলাতক ছিল।

ঘটনার এক বছর পর হরিয়ানার পানিপথ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এনএসসিবিআই থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রবীন কুমার। তাকে জেরা করে চক্রের বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে হরিয়ানার এক বাসিন্দা অভিযোগ করেন, বিদেশে মোটা বেতনের চাকরির টোপ দিয়ে তাঁর ছেলেকে কলকাতা বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছে। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের মধ্যে ১১জনকে গ্রেফতার করে।

কীভাবে অপহরণের ছক করা হত? পুলিশ জানতে পেরেছে, চাকরির টোপ দিয়ে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে দেশের বিভিন্নপ্রান্তের যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিত অভিযুক্তরা। এরপর চাকরিপ্রার্থীদের হাতে দেওয়া হত নকল বোর্ডিং পাস। বিমানবন্দরে সেই নকল বোর্ডিং পাস-সহ ধরা পড়লে ওই যুবকদের বিমানবন্দরের বাইরে থেকে ‘অপহরণ’ করা হত। নিউটাউনের একটি এলাকায় আটকে রেখে পরিবারের কাছে আরও টাকা চাওয়া হত বলে অভিযোগ।

মঙ্গলবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে রাজ্যে নিয়ে আসা হয়। বারাকপুর আদালতে তোলা হলে ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।


```