
শেষ আপডেট: 22 August 2022 13:32
দ্য ওয়াল ব্যুরো: নারকেলডাঙ্গায় ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে (Kolkata)। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, রবিবার প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে ওই অন্তঃসত্ত্বা মহিলার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা (Pregnant woman)। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি ওই মহিলার শ্বশুর ও স্বামীকে মারধর করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় ওই সন্তানসম্ভবা মহিলাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে (Kicking stomach)। তিনি প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গর্ভস্থ সন্তান বেঁচে আছে কী না, তা পরীক্ষা করছেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ, এমনটাই দাবি নিগৃহীতার পরিবারের। যদিও স্থানীয় তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
নিগৃহীতা বধূর শ্বশুর শিবশঙ্কর দাসের অভিযোগ, এলাকায় তাঁদের একটি শরিকি জমি রয়েছে। এক প্রোমোটার সেখানে ফ্ল্যাট তৈরির কথা বললেও কিছুটা কাজ হয়ে বন্ধ হয়ে যায়। ওই জমিতে এলাকার তৃণমূল ঘনিষ্ঠ (Tmc) কয়েক জন নতুন করে প্রোমোটিং করতে এলে তাঁদের বাধা দেন তিনি। ওই লোকেরা পরেশ পালের ঘনিষ্ঠ বলে অভিযোগ তাঁর।
শিবশঙ্করবাবুর দাবি, নারকেলডাঙা থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া তো দূরের কথা, উল্টে তাঁকে ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়। রবিবার জামিন পান তাঁরা। সেদিন সন্ধের পরই তাঁর বাড়িতে হামলা চালানো হয়। লাথি মারা হয় সন্তানসম্ভবা পুত্রবধূকে।
বিষয়টিতে বিধায়ক পরেশ পাল জানিয়েছেন, বিধায়কের পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে সব দেখা সম্ভব নয়। যিনি অভিযোগ জানিয়েছেন, তাঁকে তিনি চেনেন না। যদি কেউ বাড়িতে হামলা চালিয়ে থাকে, তা হলে পুলিশ গ্রেফতার করুক।
পুজো শুরুর মিছিলের জমায়েত জোড়াসাঁকোয়, কার্নিভালের তারিখও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী