Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'খেলা হবে', স্লোগানে ফের মুখরিত বাংলাদেশের মাঠ-ময়দান, সংসদ, আলোচনায় পশ্চিমবঙ্গের ভোটও

দ্য ওয়াল ব্যুরো: 'খেলা হবে' (Khela Hobe) স্লোগানে (Slogan) ফের মুখরিত বাংলাদেশ (Bangladesh)। বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদেও (Parliament) ওঠে এই স্লোগান। উত্তাল হয় অধিবেশন। সঙ্গে যুক্ত হয় চ্যালেঞ্জ, 'খেলব এবার,' 'আসুন খেলি,' 'চলুন

'খেলা হবে', স্লোগানে ফের মুখরিত বাংলাদেশের মাঠ-ময়দান, সংসদ, আলোচনায় পশ্চিমবঙ্গের ভোটও

শেষ আপডেট: 2 September 2022 04:41

দ্য ওয়াল ব্যুরো: 'খেলা হবে' (Khela Hobe) স্লোগানে (Slogan) ফের মুখরিত বাংলাদেশ (Bangladesh)। বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদেও (Parliament) ওঠে এই স্লোগান। উত্তাল হয় অধিবেশন। সঙ্গে যুক্ত হয় চ্যালেঞ্জ, 'খেলব এবার,' 'আসুন খেলি,' 'চলুন খেলি ' হুঁশিয়ারি।

বৃহস্পতিবার ছিল বাংলাদেশ সংসদের চলতি অধিবেশনের শেষ দিন। সেখানে 'খেলা হবে' এবং 'খেলব এবার' স্লোগানের সঙ্গে আলোচনায় উঠে আসে পশ্চিমবঙ্গের গত বিধানসভা ভোটে 'খেলা হবে' প্রচারের প্রসঙ্গও। বিএনপির সাংসদ রুমিন ফারহানা বলেন, গত চার বছর ধরে আওয়ামী লিগ ' খেলা হবে ' বলে হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু ২০১৪ আর ২০১৮- র মতো আর একতরফা খেলতে দেব না। ২০২৩-এ আমরাও খেলব।

'খেলা হবে', ফের স্লোগান সেই আওয়ামী লিগ নেতা শামীমের, 'আমরাও খেলব', পাল্টা বলছেন বিএনপি এমপি রুমীন

প্রসঙ্গত, ২০১৪ এবং ২০১৮- র সাধারণ নির্বাচন বাংলাদেশে খুবই আলোচিত কারচুপির অভিযোগের কারণে। আওয়ামী লিগ পুলিশ, মিলিটারি দিয়ে ভোট করিয়ে ক্ষমতা ধরে রাখে বলে অভিযোগ। আগামী বছর ফের জাতীয় সংসদের ভোট হওয়ার কথা।

বিএনপি সাংসদ রুমিন বলেন, সীমান্ত পেরিয়ে 'খেলা হবে' স্লোগান পশ্চিমবঙ্গে গিয়েছিল। কিন্তু সেখানে সুষ্ঠু ভোটের ব্যবস্থা আছে। খেলার সুষ্ঠু ব্যবস্থা আছে। বাংলাদেশের মতো লুটতরাজের ভোট সেখানে হয় না।

রুমিনের এই প্রসঙ্গ উত্থাপনের কারণ আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক হুঁশিয়ারি। দিন কয়েক আগে ঢাকায় এক সমাবেশে কাদের বলেন, 'প্রস্তুত হোন। খেলা আসন্ন। রাজনীতির ময়দানে এবারও আমরা খেলব। সাহস থাকে তো খেলতে আসুন।' বিরোধীদের অভিযোগ কাদেরের কথায় স্পষ্ট, আবার লুটতরাজের ভোটই হবে দেশে।

কাদেরের ভাষণের ঘণ্টা কয়েক পরে পাল্টা সভায় বিএনপি নেত্রী রুমিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কাদেরের উদ্দেশে বলেন, 'আসুন খেলি। দেখি কত বড় খেলোয়াড় আপনারা।'

কাদের ও রুমিনের কথার রেশ ধরে বাংলাদেশে এখন শাসক ও বিরোধীদের মুখে মুখে খেলা হবে এবং আসুন খেলি, চলুন খেলি হুঁশিয়ারি। নারায়ণগঞ্জে সভায় তাতে গলা মিলিয়েছেন খেলা হবে স্লোগানের স্রষ্টা শামীম ওসমানও।

'কারে খেলা শেখান? আমরা তো ছোটবেলার খেলোয়াড়। খেলা হবে।' বছর চারের আগে বিরোধী দলগুলির উদ্দেশে বলেছিলেন আওয়ামী লিগের এমপি শামীম। নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতার কথাই বাংলাদেশের সেবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের ক্যাচ লাইন ছিল। সেই স্লোগানই ছিল গত বছর এপার বাংলায় বিধানসভা ভোটের প্রচারে শাসক দল তৃণমূলের মুখে মুখে। খেলা হবে, ডাক দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যপাধ্যায়ও। গান বাঁধেন তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। এদেশে আরও অনেক নেতা যে যার ভাষায় ধার নিয়েছেন ওই স্লোগান।

দিন কয়েক আগের সভায় আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'আগুন-সন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। খেলা হবে আগামী নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবিলা হবে।'

ওই দিনই নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম বলেন, 'খেলা হবে। সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলব। এ খেলায় আমরাই জয়ী হব। ইনশাআল্লাহ।'

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেশে নয়া সমীকরণের জন্ম দিয়েছে


```