Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ছাত্রীর ঝুলন্ত দেহ মিলল, সদ্য বাড়ি থেকে ফিরেছিলেন

২১ বছরের দেবিকা বি-টেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কেরলের চেপাড থানার উত্তর এভুর এলাকায়।

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ছাত্রীর ঝুলন্ত দেহ মিলল, সদ্য বাড়ি থেকে ফিরেছিলেন

ছাত্রীর ঝুলন্ত দেহ মিলল ক্যাম্পাসে

শেষ আপডেট: 17 June 2024 13:22

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। আইআইটির ভিতরেই সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী নামে দুটি মহিলা হস্টেল রয়েছে। ওই দুটি হস্টেলের মধ্যে সংযোগকারী একটি ছাদ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান কলেজের পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় আইআইটি-র ক্যাম্পাসে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।  

আইআইটি সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। ২১ বছরের দেবিকা বি-টেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কেরলের চেপাড থানার উত্তর এভুর এলাকায়। দিন কয়েক আগেই ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। বাড়ি থেকে ফেরার পরই এই ঘটনা। 

আইআইটি পড়ুয়াদের সূত্রে জানা যায়, সোমবার সকালে হস্টেল চত্বরে ঘোরাফেরা করছিলেন তাঁরা। সে সময়ে কয়েকজন পড়ুয়া দুটি হস্টেল ভবনের সংযোগকারী ছাদ থেকে দেবিকাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এই দৃশ্য দেখে তাঁরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। শোরগোল পড়ে যায় গোটা  আইআইটি চত্বরে। হস্টেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারকে খবর দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। পড়ুয়ার বন্ধুদের সঙ্গে কথা বলেছে পুলিশ। আত্মহত্যা নাকি ঘটনার পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে তারা।


```