Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গান্ধীজির মূর্তিতে খলিস্তানি পতাকা, লেপা হল কালিও! ওয়াশিংটন ডিসিতে তুমুল অশান্তি কৃষক আন্দোলনে

দ্য ওয়াল ব্যুরো: কৃষি আইনের বিরোধিতায় উত্তাল সারা দেশ। রাজধানী দিল্লির বুকে দিন-রাত এক করে দু'সপ্তাহের বেশি সময় ধরে পড়ে রয়েছেন কৃষকরা। শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়েছে এর আঁচ। আমেরিকার বহু শিখ গোষ্ঠীর মানুষও সামিল হয়েছেন বিক্ষোভে। কিন্তু অভ

গান্ধীজির মূর্তিতে খলিস্তানি পতাকা, লেপা হল কালিও! ওয়াশিংটন ডিসিতে তুমুল অশান্তি কৃষক আন্দোলনে

শেষ আপডেট: 13 December 2020 10:15

দ্য ওয়াল ব্যুরো: কৃষি আইনের বিরোধিতায় উত্তাল সারা দেশ। রাজধানী দিল্লির বুকে দিন-রাত এক করে দু'সপ্তাহের বেশি সময় ধরে পড়ে রয়েছেন কৃষকরা। শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়েছে এর আঁচ। আমেরিকার বহু শিখ গোষ্ঠীর মানুষও সামিল হয়েছেন বিক্ষোভে। কিন্তু অভিযোগ উঠেছে, এর ফায়দা তুলছে দেশবিরোধী বেশ কিছু সংগঠন। তেমনই এক ঘটনার সাক্ষী আমেরিকার ওয়াশিংটন ডিসি। জানা গেছে, কৃষি আইনের বিরোধিতা ভারত-বিরোধী রূপ নিয়েছে সেখানে। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস জানিয়েছে, দূতাবাসের সামনে মহাত্মা গান্ধী মেমোরিয়াল প্লাজায় যে মহাত্মা গান্ধীর মূর্তিরয়েছে, তাতে কালি মাখিয়ে দিয়েছে খলিস্তানিরা। খলিস্তানিদের পতাকাও মিলেছে ঘটনাস্থল থেকে। প্রতিবাদের নামে মহাত্মা গান্ধীর মূর্তির এই ক্ষতি চরম নিন্দনীয় বলে বিবৃতি দিয়েছে ভারতীয় দূতাবাস। গত কয়েক দিন ধরেই নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ইন্ডিয়ানা, ওহিও, নর্থ ক্যারোলিনা থেকে একাধিক মানুষ সমবেত হয়েছেন ওয়াশিংনটন ডিসিতে। ভারতে কৃষি নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন চলছে লাগাতার, তার সমর্থনে তাঁরা জড়ো হন। https://twitter.com/ANI/status/1337870856005984256 অভিযোগ, আচমকাই সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কয়েক জন খলিস্তানি সমর্থনকারী ঢুকে পড়েন। এর পর থেকেই ওয়াশিংটন ডিসির ওই জমায়েতে অশান্তি শুরু হয়। তার জেরেই গান্ধীমূর্তির ওপর চড়াও হন কয়েকজন যুবক। ভাঙা হয় বিদেশের বুকে থাকা মহাত্মা গান্ধীর মূর্তি। পরে দেখা যায়, সেখানে খলিস্তানপন্থী ও ভারত বিরোধী পতাকা ও পোস্টার রয়েছে। জমায়েত থেকে খলিস্তানের সমর্থনে স্লোগানও ওঠে বলে অভিযোগ।  শুধু গান্ধী মূর্তি নয়, সেখানে রাখা নরেন্দ্র মোদীর ছবিতেও হামলা চালানো হয়েছে বলে খবর। এমনকি তাঁর একটি ছবির গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিস্তারিত খোঁজখবর নিয়েছে দিল্লি সরকার।

```