Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

খালেদার জেলের মেয়াদ বেড়ে ১০ বছর, বিক্ষোভের ডাক বিএনপির

দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশে ডিসেম্বর মাসের জাতীয় নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রার্থী হওয়ার আর কোনও সম্ভাবনা রইল না। একটি অনাথ আশ্রমের টাকা তছরুপ করার অভিযোগে গত ফেব্রুয়ারি মাস থেকে তিনি জেলে আছেন। হাইকোর্ট যদি সেই অভিযোগ নাকচ করে

খালেদার জেলের মেয়াদ বেড়ে ১০ বছর, বিক্ষোভের ডাক বিএনপির

শেষ আপডেট: 30 October 2018 06:58

দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশে ডিসেম্বর মাসের জাতীয় নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রার্থী হওয়ার আর কোনও সম্ভাবনা রইল না। একটি অনাথ আশ্রমের টাকা তছরুপ করার অভিযোগে গত ফেব্রুয়ারি মাস থেকে তিনি জেলে আছেন। হাইকোর্ট যদি সেই অভিযোগ নাকচ করে দিত, তাহলে জিয়া ভোট দাঁড়াতে পারতেন।  কিন্তু সরকারি কৌঁসুলির কথা শুনে হাইকোর্ট মঙ্গলবার তাঁর জেলের মেয়াদ পাঁচবছর থেকে ১০ বছর করে দিয়েছে। এর প্রতিবাদে বিএনপির কর্মী-সমর্থকরা শীঘ্রই পথে নামবেন বলে জানিয়েছেন। অনাথ আশ্রমের টাকা তছরুপ বাদে জিয়ার নামে আরও এক ডজন মামলা আছে। তার একটিতে সোমবারই তাঁকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত।  তাঁর ছেলে তারেক রহমান ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলায় প্রধান অভিযুক্ত।  তিনি দেশ থেকে লন্ডনে  পালিয়ে গিয়েছেন। আদালতে উপস্থিত না হলেও তাঁর বিচার হয়ে গিয়েছে।  বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৭৩ বছরের জিয়া গত কয়েক মাস ধরে অসুস্থ।  তাঁকে রাখা হয়েছে ব্রিটিশ আমলের একটি জেলে।  সেখানে তিনি একাই বন্দি আছেন। তাঁর চিকিৎসক জানিয়েছেন, বাতে জিয়ার বাম হাতটি পঙ্গু হয়ে গিয়েছে। বিএনপির অভিযোগ, সরকার ইচ্ছা করেই তাদের নেত্রীকে অস্বাস্থ্যকর জায়গায় রেখেছে।  ফেব্রুয়ারিতে তিনি যখন জেলে যান, বিএনপির সমর্থকরা বাংলাদেশের সবকটি বড় শহরে ব্যাপক বিক্ষোভ দেখায়।  তাঁর জেলের মেয়াদ ডবল হওয়ার পরে ফের বাংলাদেশে বড় ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে বলে অনেকের আশঙ্কা।

```