
শেষ আপডেট: 3 August 2022 03:32
দ্য ওয়াল ব্যুরো: মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা আমজনতার। তবে এর মাঝে খানিক স্বস্তি দিল কেরোসিন (kerosene oil)। অগস্ট মাসে লিটারপ্রতি কেরোসিনের দাম এক ধাক্কায় অনেকতা কমেছে। ১২ টাকা কমে কলকাতায় এক লিটার কেরোসিনের দাম নেমে এসেছে ১০০ টাকার নীচে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি চলতি মাসে কেরোসিনের ইস্যু প্রাইস কমিয়েছে বলে খবর। সেই কারণেই কেরোসিনের দাম কিছুটা কমল এই মাসে। রেশনে বিক্রি হওয়া কেরোসিন এতদিন মিলছিল ১০২ টাকা লিটার দরে। এখন তা ৯০ টাকায় পাওয়া যাবে।
কেরোসিন বরাবরই গরিবের জ্বালানি হিসেবে পরিচিত। গত কয়েকমাসে রান্নার গ্যাসের দামে ওঠাপড়া লেগেই আছে। এলপিজি-র দামে যখন মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগার জোগাড়, তখন অনেকের কাছেই বিকল্প হিসেবে কেরোসিনের নাম উঠে এসেছিল। কিন্তু কেরোসিনও বাজারে অগ্নিমূল্য, তাই মাথায় হাত পড়েছিল আমজনতার।
গত কয়েকমাসে পেট্রোল, ডিজেলের দাম স্থিতিশীল। কিন্তু কেরোসিনের দাম এর মাঝেই বেড়েছে চড়চড় করে। তাই কেরোসিনের উপর নির্ভরশীল মানুষজন ফাঁপড়ে পড়েছিলেন। এবার সেই কেরোসিনের দাম বেশ খানিকটা কমল। স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: হেরোইন বিক্রির প্রতিবাদ করায় জগদ্দলে তৃণমূল কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা!