
শেষ আপডেট: 21 January 2021 15:26
সংগ্রহশালাতে থাকবে বিভিন্ন দস্তাবেজ, ছবি এবং তার সঙ্গে আরও অনেক কিছু থাকবে যেখান থেকে সকলে পাবেন ইতিহাসের সন্ধান। এর পাশাপাশি তুলে ধরা হবে কেরালার শ্রমিক আন্দোলনকেও। এছাড়াও এখানকার কয়ার মিউজিয়াম ও পোর্ট মিউজিয়ামেও রয়েছে ইতিহাসের গন্ধ, যা বহন করে নিয়ে আসছে ঐতিহ্য। কেরালা রাজ্যের পর্যটন মন্ত্রী সুরেন্দ্রনের মতে, "আলাপ্পুঝা শহর যুগ যুগ ধরে ঐতিহ্য, ইতিহাসকে বহন করে নিয়ে আসছে। আলাপ্পুঝা হেরিটেজ ট্যুরিজম সেটাকেই এগিয়ে নিয়ে আসছে।" এই মিউজিয়ামটি তৈরি করা হবে নিউ মডেল কোঅপারেটিভ সোসাইটি বিল্ডিং-এ, এটা আগে পরিচালনা করতো বোম্বাই কোম্পানি।
পর্যটন দফতরের মুখ্য সচিব এই বিষয়ে রানি জর্জ জানান যে, "ট্রাভানকোর, থ্যালাসেরি, ও মুজিরিসের এই হেরিটেজ প্রকল্পের সঙ্গে মিলে এই কাজ করা হচ্ছে। কেরালাকে শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ করে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।"