Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ে করবে না, এত বড় সাহস!' বাবার সামনেই মেয়েকে জ্বালিয়ে দিল যুবক, পুড়ে মরল নিজেও

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বেরোলেই বিরক্ত করত ছেলেটা। যখন তখন বাড়ি ঢুকে হুমকি। বিয়ে করতেই হবে, না হলে পিছু ছাড়বে না। বছর সতেরোর মেয়েটা ভয়ে কুঁকড়ে থাকত সব সময়। এই হুমকিই যে এ ভাবে সত্যি হয়ে দেখা দেবে, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি তরুণীর পরিবার

বিয়ে করবে না, এত বড় সাহস!' বাবার সামনেই মেয়েকে জ্বালিয়ে দিল যুবক, পুড়ে মরল নিজেও

শেষ আপডেট: 9 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বেরোলেই বিরক্ত করত ছেলেটা। যখন তখন বাড়ি ঢুকে হুমকি। বিয়ে করতেই হবে, না হলে পিছু ছাড়বে না। বছর সতেরোর মেয়েটা ভয়ে কুঁকড়ে থাকত সব সময়। এই হুমকিই যে এ ভাবে সত্যি হয়ে দেখা দেবে, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি তরুণীর পরিবার। বিয়ের প্রস্তাবে সরাসরি না করে দেওয়ায় বাড়ি ঢুকে পরিবারের সামনেই তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল যুবক। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন বাবা। ঘটনা কেরলের তিরুঅনন্তপুরমের। পুলিশ জানিয়েছে, তরুণীকে জ্বালাতে গিয়ে নিয়েও ঝলসে গেছে যুবক। দু'জনকেই ভর্তি করা হয়েছিল এরনাকুলাম মেডিক্যাল কলেজে। আজ বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয়েছে দু'জনের। আশঙ্কাজনক তরুণীর বাবা। যুবকের পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। পুলিশ জানিয়েছে, যুবকের নাম মিধুন। তরুণীরই এক দূরসম্পর্কের আত্মীয়। তাদের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে এলে সেটা নাকচ করে দেন তরুণীর বাবা। তার পর থেকেই কার্যত মেয়েটার পিছু নিয়েছিল মিধুন। তরুণীর পরিবারের দাবি রাস্তাঘাটে তাকে হেনস্থা করা হত। বিয়ের জন্য চাপ দিত যুবক। ভয় দেখাত নানা ভাবে। এমনকী মিধুনকে সমর্থন করত তার পরিবারও। গতকাল বুধবার আচমকাই তরুণীর বাড়িতে ঢুকে পড়ে মিধুন। টেনে হিঁচড়ে তরুণীকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দেন তরুণীর বাবা। দু'পক্ষের বচসার মাঝেই যুবক তার ব্যাগ থেকে কেরোসিন ভর্তি বোতল বার করে তরুণীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লেগে যায় তার শরীরেও। মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বাবা। ফলে পুড়ে যান তিনিও। পুলিশ জানিয়েছে, মিধুনের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। তরুণীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

```