Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

প্রবল বৃষ্টির মধ্যে কেরলে খুলে দেওয়া হচ্ছে দু'টি বাঁধের গেট

দ্য ওয়াল ব্যুরো : কেরলে (Kerala) প্রবল বৃষ্টিতে গত কয়েকদিনে মারা গিয়েছেন ৩৫ জন। রাজ্য সরকার জানিয়েছে, শীঘ্রই ইদুক্কি ও ইদামালায়ার বাঁধের গেট খুলে দেওয়া হবে। ইদুক্কি বাঁধটি পেরিয়ার নদীর ওপরে অবস্থিত। তা এশিয়ার বৃহত্তম আর্চ ড্যাম। ইদামালায়ার

প্রবল বৃষ্টির মধ্যে কেরলে খুলে দেওয়া হচ্ছে দু'টি বাঁধের গেট

শেষ আপডেট: 19 October 2021 02:49

দ্য ওয়াল ব্যুরো : কেরলে (Kerala) প্রবল বৃষ্টিতে গত কয়েকদিনে মারা গিয়েছেন ৩৫ জন। রাজ্য সরকার জানিয়েছে, শীঘ্রই ইদুক্কি ও ইদামালায়ার বাঁধের গেট খুলে দেওয়া হবে। ইদুক্কি বাঁধটি পেরিয়ার নদীর ওপরে অবস্থিত। তা এশিয়ার বৃহত্তম আর্চ ড্যাম। ইদামালায়ার বাঁধটি এর্নাকুলাম জেলায় পেরিয়ার নদীর এক শাখানদীর ওপরে অবস্থিত। কেরলের জলসম্পদ মন্ত্রী রোশে অগাস্টিন বলেন, সোমবার সকাল সাতটায় ইদুক্কি বাঁধে জলস্তর ছিল ২৩৯৬.৮৬ ফুট। মঙ্গলবার জলস্তর ২৩৯৮.৮৬ ফুট পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। তাঁর কথায়, "ইদুক্কি বাঁধে যেভাবে জলস্তর বাড়ছে, তাতে তার শাটার ৫০ সেন্টিমিটার পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সেকেন্ডে ১০০ কিউবিক মিটার জল বেরিয়ে যাবে।" পরে তিনি বলেন, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এবং মানুষের উদ্বেগ প্রশমিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইদুক্কি বাঁধে জলস্তর সর্বাধিক ২৪০৩ ফুট পর্যন্ত উঠতে পারে। এর্নাকুলমের জেলাশাসক জাফর মালিক সোমবার জানান, ইদামালায়ার বাঁধের দু'টি শাটার মঙ্গলবার ৮০ সেন্টিমিটার পর্যন্ত খুলে দেওয়া হবে। তাঁর ধারণা, এর ফলে পেরিয়ার নদীতে জলস্তর খুব বেশি বাড়বে না। কেরলে আগামী দিনে ফের প্রবল বৃষ্টিপাত ও বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দু'টি বাঁধ থেকে জল ছাড়া হবে। পাথানামথিট্টা জেলায় কাক্কি ও পাম্বা বাঁধের স্লুইস গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। ইদ্দুকি ও ইদামালায়ার বাঁধের গেট খুলে দিলে জল বয়ে যাবে আলুভা অঞ্চলের ওপর দিয়ে। এর্নাকুলাম জেলায় অবস্থিত আলুভা কেরলের অন্যতম বাণিজ্যকেন্দ্র। বাঁধ থেকে জল ছাড়লে বাণিজ্যকেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতি হবে কিনা, তা নিয়ে রবিবার আলোচনা করেন শিল্পমন্ত্রী পি রাজীব। পরে তিনি বলেন, দু'টি বাঁধের জল যাতে একসঙ্গে না বয়ে যায়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। কেরলের রাজস্ব মন্ত্রী কে রাজন এবং স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যের ১০টি বাঁধের উদ্দেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। শবরীমালা মন্দিরে আয়াপ্পা দেবের মন্দিরে তীর্থযাত্রাও বন্ধ করে দেওয়া হয়েছে। কাক্কা বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার ফলে পাম্বা নদীতে জলস্তর বাড়তে চলেছে ১৫ সেন্টিমিটার। এই অবস্থায় আয়াপ্পা মন্দিরে তীর্থযাত্রায় না যাওয়াই ভাল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে কেরলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রাজ্যের ১১ টি জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

```