Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উড়ানে ধূমপানে মানা, প্যান্টের চেন খুলে বিমান সেবিকার সামনে অসভ্যতা যাত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বিমানে চাপার পর থেকে বিমানসেবিকাদের কোনও কথাই কানে তুলতে চাইছিলেন না যাত্রী। শেষে উড়ানে সিগারেট খাওয়ার আর্জি জানাতেই বিপত্তি বাধে। বিমান সেবিকা মানা করার পরেও সিগারেট ধরাতে উদ্যোগী হন তিনি। নিষেধ একটু কড়া হতেই অত্যন্ত কুৎ

উড়ানে ধূমপানে মানা, প্যান্টের চেন খুলে বিমান সেবিকার সামনে অসভ্যতা যাত্রীর

শেষ আপডেট: 24 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিমানে চাপার পর থেকে বিমানসেবিকাদের কোনও কথাই কানে তুলতে চাইছিলেন না যাত্রী। শেষে উড়ানে সিগারেট খাওয়ার আর্জি জানাতেই বিপত্তি বাধে। বিমান সেবিকা মানা করার পরেও সিগারেট ধরাতে উদ্যোগী হন তিনি। নিষেধ একটু কড়া হতেই অত্যন্ত কুৎসিত অঙ্গভঙ্গি করে বিমান সেবিকাকে হেনস্থা করা শুরু করেন। মুখে অশ্লীল কথার তুবড়ি। সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে এই ঘটনা ঘটে শনিবার দুপুরে। পুলিশ জানিয়েছে, ওই যাত্রীর নাম শাহিদ সামসুদ্দিন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই শাহিদকে গ্রেফতার করে পুলিশ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। কোট্টায়ামের বাসিন্দা শাহিদ সৌদি এয়ারলাইন্সের ওই বিমানে চেপে দিল্লি যাচ্ছিলেন। অন্যান্য বিমান যাত্রীদের কথায়, শাহিদ শুরু থেকেই নানা কারণে বাকিদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। মাঝ আকাশে আচমকাই সিগারেট ধরাবার বায়না জুড়ে দেন তিনি। বিমান ধূমপান যে নিষিদ্ধ সেই কথাটা তাঁকে একজন বিমান সেবিকা বলতে যেতেই, তিনি তেড়েফুঁড়ে ওঠেন। প্রথমে নানা অশ্লীল কথা, পরে প্যান্টের চেন খুলে সকলের সামনে অসভ্যতা করা শুরু করেন। বিমান সেবিকাকে হেনস্থাও করেন। দিল্লিতে অবতরণের আগেই বিমানবন্দরের কন্ট্রোল সেন্টারে শাহিদের নামে অভিযোগ দায়ের করেন বিমানের ক্রু মেম্বাররা। সতর্ক করা হয় সিআইএসএফ-কেও।  বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে শাহিদকে গ্রেফতার করে পুলিশ। ডেপুটি কমিশনার (দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর) সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, শাহিদ পেশায় ইলেকট্রিশিয়ান। কাজের সূত্রেই সৌদি আরবে গিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিষেধাজ্ঞা এবং ধরপাকড় সত্ত্বেও বিমানে বিধিনিষেধ মানতে চান না অনেক যাত্রীই। এমনকি মাঝ আকাশে বিধি ভাঙতে দেখা গেছে অনেক পাইলটকেও। কখনও বিমানের শৌচাগারে বসে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন যাত্রী, আবার কখনও ককপিটে সিগারেট ধরিয়ে যাত্রী-সহ বিমানকে দুর্ঘটনার মুখে ঠেলে দিয়েছেন পাইলট। এমন উদাহরণ ভূরি ভূরি।  বিমান সেবিকা ও ক্রু মেম্বারদের সঙ্গে অসভ্যতা করার নজিরও কিছু কম নয়। সৌদি এয়ারলাইন্সের এই ঘটনা ফের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

```