Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বান্ধবীর বাড়ি থেকে বেরোনোর দায়ে গণপিটুনি, প্রাণ গেল কেরলের যুবকের

দ্য ওয়াল ব্যুরো: কেরলে অমানবিকতার নজির। বান্ধবীর বাড়ি থেকে বেরোনোর অপরাধে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় অভিযুক্ত ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। সূত্রের খবর, গত মাসের ১৮ তারিখে কেরলের ত্রিচূড়ে (Kerala man died)

বান্ধবীর বাড়ি থেকে বেরোনোর দায়ে গণপিটুনি, প্রাণ গেল কেরলের যুবকের

শেষ আপডেট: 8 March 2023 07:37

দ্য ওয়াল ব্যুরো: কেরলে অমানবিকতার নজির। বান্ধবীর বাড়ি থেকে বেরোনোর অপরাধে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় অভিযুক্ত ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

সূত্রের খবর, গত মাসের ১৮ তারিখে কেরলের ত্রিচূড়ে (Kerala man died) সাহার নামে এক যুবককে মারধর করে একদল মানুষ। গণপিটুনিতে (beaten by group of man) সাহার আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ আইসিইউতে ছিলেন সাহার। তারপর মারা যান। পুরো ঘটনাটি পাশের একটি মন্দিরের সিসিটিভিতে রেকর্ড হয়েছে।

কিন্তু কী কারণে এই গণপিটুনি! হঠাৎ কেনই বা সাহারকে আটজন মিলে মারতে গেলেন! জানা গেছে, ৩৩ বছর বয়সি সাহার পেশায় বাসচালক। ঘটনার দিন তাঁর এক বান্ধবীর বাড়ি থেকে বেরোচ্ছিলেন। তখনই কয়েক জন যুবক আচমকা তাঁকে ঘিরে ধরে জানতে চান, কেন তিনি ওই বান্ধবীর বাড়িতে গেছিলেন? এরপরই হাতাহাতি, মারধর। আর তাতেই গুরুতর আহত হন সাহার।

সিজারের দু'মাস পরে টিউমার! পেট না কেটেই সার্জারি করল কলকাতার হাসপাতাল


```