Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলের 'নরখাদক' কবিতাও লিখত ফেসবুকে! নৃশংসতার হিসেব মেলাতে পারছেন না তদন্তকারীরা

দ্য ওয়াল ব্যুরো: কেরল (Kerala) নরবলি কাণ্ডে উঠে আসছে একের পর এক তথ্য। মূল তিন অভিযুক্তের একজন ভগবল সিং (Killer) নাকি প্রায়শই ফেসবুকে কবিতা (Facebook Posts) লিখত। এমনকি ওই নরবলি (Murder) কাণ্ডের কয়েকদিন পরেও সে ফেসবুকে বেশ কিছু কবিতা লিখেছি

কেরলের 'নরখাদক' কবিতাও লিখত ফেসবুকে! নৃশংসতার হিসেব মেলাতে পারছেন না তদন্তকারীরা

শেষ আপডেট: 13 October 2022 15:28

দ্য ওয়াল ব্যুরো: কেরল (Kerala) নরবলি কাণ্ডে উঠে আসছে একের পর এক তথ্য। মূল তিন অভিযুক্তের একজন ভগবল সিং (Killer) নাকি প্রায়শই ফেসবুকে কবিতা (Facebook Posts) লিখত। এমনকি ওই নরবলি (Murder) কাণ্ডের কয়েকদিন পরেও সে ফেসবুকে বেশ কিছু কবিতা লিখেছিল। সেগুলি তদন্তকারী অফিসারদের হাতে এসেছে। কবিতাগুলি পড়ে ভগবলের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, 'হাইকু' কবিতায় ভর্তি তার সোশ্যাল মিডিয়া। এই 'হাইকু' হল একটি জাপানি কবিতার রূপ, যেখানে ১৭টি সিলেবল পাঁচ, সাত এবং আবার পাঁচটি সিলেবলের সাহায্যে মোট তিনটি লাইনে সাজানো হয়। গত ৬ অক্টোবর ফেসবুকে শেষ পোস্ট করেছিল ভগবল। অর্থাৎ, পদ্মা নামের সেই মহিলাকে খুন করার এক সপ্তাহ পরে। সেখানে মালয়ালম ভাষায় দুটি রহস্যময় কবিতা পোস্ট করতে দেখা যায় তাকে। যার মধ্যে একটির শেষ লাইন হল, "একটি চুল্লি, কামারের স্ত্রী কাজে, তাঁর শরীর বেঁকে গেছে।"

এই কবিতা লেখা লোকটিই যে পদ্মা ও রোজেলিনের সঙ্গে এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে, তা যেন অবিশ্বাস্য! জানা গেছে, দুই মহিলাকে বেঁধে রেখে চরম অত্যাচার করা হয়েছিল। চালানো হয়েছিল ছুরিও। তার পরে গলা টিপে খুন করা হয় তাঁদের। এর পরে শুরু হয় দেহ টুকরো টুকরো করে কাটা। প্রথমেই কেটে ফেলা হয় রোজেলিনের স্তন। গলগলিয়ে রক্ত বেরিয়ে যায় দেহ থেকে। এর পরে পদ্মার মাথা কেটে ফেলা হয় এবং গোটা দেহ কাটা হয় ৫৬ টুকরো করে। এর পরে তিনটে বস্তায় ভরে ফেলা হয় সেগুলি। এমনকি মৃতদেহের মাংস কেটে রান্না করে খাওয়াও হয়!

কেরল নরবলি: দু’বছর আগেও ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে গোপনাঙ্গে কুপিয়েছিল রশিদ

এদিকে ভগবলের প্রতিবেশীরা জানিয়েছেন, সে খুবই নম্র প্রকৃতির মানুষ। কোনওদিনই কারও সঙ্গে উঁচু গলায় কথা বলতে দেখা যায়নি তাকে। সমাজসেবী হিসাবেই পরিচিতি ছিল তার। সেই ব্যক্তিই এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুনে হতবাক সকলেই। ঊষা নামে তার এক প্রতিবেশী বলেন, "এই দম্পতি বেশ শিক্ষিত বলেই জানতাম। আমাদের এলাকাতেও দু'জনের যথেষ্ট সুনাম ছিল। ওরা যে এমন কাণ্ড ঘটাতে পারে, সেই ধারণা কারওই ছিল না।"

অন্যদিকে আরও এক খুনি রশিদকে নিয়েও একের পর এক তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, পুলিশি জেরায় ভগবলের স্ত্রী লাইলা জানিয়েছে যে, রশিদ তার সঙ্গেও যৌনতা করত। স্বামী ভগবলকে বড়লোক এবং প্রতিপত্তিশালী হওয়ার লোভ দেখিয়ে তাকে সেই যৌনতা দেখতে বাধ্য করত সেই ব্যক্তি। এমনকি ২০২০ সালে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ, সেই বৃদ্ধাকে ধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিয়েছিল রশিদ। সেই মামলা এখনও চলছে।


```