Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মমতার পথে পিনারাই, আচার্যের ডানা ছাঁটতে আইন সংশোধনের পথে কেরলের সিপিএম সরকার

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-রাজ্য সরকার বিরোধে এবার রাজ্যপালের (Kerala Governor) ডানা ছাঁটতে চলেছে কেরলের সিপিএম সরকার (Kerala CPM)। রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammad Khan) সঙ্গে মুখ্যমন্ত্রী পিনা

মমতার পথে পিনারাই, আচার্যের ডানা ছাঁটতে আইন সংশোধনের পথে কেরলের সিপিএম সরকার

শেষ আপডেট: 16 August 2022 14:27

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-রাজ্য সরকার বিরোধে এবার রাজ্যপালের (Kerala Governor) ডানা ছাঁটতে চলেছে কেরলের সিপিএম সরকার (Kerala CPM)। রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammad Khan) সঙ্গে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarai Vijayan) প্রায়ই এই বিষয়ে বিবাদ হচ্ছিল।

মঙ্গলবার কেরল মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, উপাচার্য নিয়োগের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয় তাতে রাজ্য সরকারের দু’জন সদস্য থাকবেন। বর্তমানে কমিটির সদস্য সংখ্যা তিন। একজন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একজন ইউজিসি এবং তৃতীয়জন রাজ্যপাল তথা আচার্যের প্রতিনিধিত্ব করেন। আজ মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, রাজ্য উচ্চশিক্ষা সংসদ এবং উচ্চশিক্ষা দফতরের তরফে একজন করে আরও দু’জন সদস্য সার্চ কমিটিতে থাকবেন।

কেরলের প্রাক্তন বিরোধী নেতা এবং কংগ্রেস বিধায়ক রমেশ চেন্নিথালা রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, প্রস্তাবিত বিলের পিছনে সরকারের লুকনো অ্যাজেন্ডা রয়েছে। সিপিএম সমস্ত বিশ্ববিদ্যালয়কে দলের নিয়ন্ত্রণে আনতে চায়। এতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন নষ্ট হবে। ইতিমধ্যে, বিশ্ববিদ্যালয়গুলির সিন্ডিকেট এবং সেনেটগুলি সিপিএম নিয়ন্ত্রণ করছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সিপিএম নেতাদের আত্মীয়দের অবৈধভাবে মনোনীত করা হচ্ছে।

প্রসঙ্গত, আজ মন্ত্রিসভায় যে প্রস্তাব পাশ হয়েছে তাতে উপাচার্য নিয়োগে আচার্য-রাজ্যপালের বিন্দুমাত্র ভূমিকা থাকবে না। কারণ, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মূলত রাজ্য সরকারের অবস্থানকেই সমর্থন করে থাকেন। ফলে আগামী দিনে সার্চ কমিটিতে রাজ্য সরকারের সদস্যরাই সংখ্যাগরিষ্ঠ থাকবেন। ফলে উপাচার্য কে হবেন, শেষ কথা বলবে রাজ্য সরকারই।

প্রসঙ্গত, হালে তামিলনাড়ুর ডিএমকে সরকার একই ধরনের ব্যবস্থা চালু করেছে আইন সংশোধন করে। সেখানে আবার উচ্চশিক্ষামন্ত্রীকে সহ-আচার্য করা হয়েছে। অর্থাৎ উপাচার্য নিয়োগে আচার্যের ক্ষমতা খর্ব করাই শুধু নয়, অন্য ভূমিকা পালনেও তিনি স্বাধীন নন।

বাংলায় অবশ্য আইন সংশোধন করে হালে মুখ্যমন্ত্রীকেই আচার্য করা হয়েছে। যদিও সেই বিলে রাজভবন এখনও সায় দেয়নি। তবে উপাচার্য নিয়োগে রাজ্য সরকারই শেষ কথা বলবে, এই মর্মে ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার আইন সংশোধন করে নিয়েছে।

কেরলের মন্ত্রিসভার সিদ্ধান্ত বিধানসভার শীতকালীন অধিবেশনে বিল হিসাবে পেশ করবে রাজ্য সরকার। তখন কেরলেও বাংলার মতো রাজভবনে উপাচার্য নিয়োগের ফাইল যাবে নিয়ম রক্ষার জন্য।

আরও পড়ুন: সীমানা পেরোতে দিচ্ছে না বিএসএফ! পথ অবরোধ করলেন কাঁটাতারের ওপারে থাকা ‘দেশবাসী’রা


```