Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kerala Congress: সনিয়ার আপত্তি উড়িয়ে সিপিএমের সেমিনারে যাবেন কেরলের কংগ্রেস নেতা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কেরলের কান্নুরে শুরু হয়েছে সিপিএমের ২৩তম পার্টি কংগ্রেস। সেখানে কেন্দ্র-রাজ্য সম্পর্ক সংক্রান্ত সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে দুই কংগ্রেস (Kerala Congress) নেতা প্রবীণ কেভি শুধাকরণ এবং তিরুবনন্তপুরমের সাংসদ শশী

Kerala Congress: সনিয়ার আপত্তি উড়িয়ে সিপিএমের সেমিনারে যাবেন কেরলের কংগ্রেস নেতা

শেষ আপডেট: 7 April 2022 14:22

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কেরলের কান্নুরে শুরু হয়েছে সিপিএমের ২৩তম পার্টি কংগ্রেস। সেখানে কেন্দ্র-রাজ্য সম্পর্ক সংক্রান্ত সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে দুই কংগ্রেস (Kerala Congress) নেতা প্রবীণ কেভি শুধাকরণ এবং তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরকে। কিন্তু কেরলে কংগ্রেস ও সিপিএমের এখন অহি-নকুল! এই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্ব দুই নেতাকেই জানিয়ে দেয়, সিপিএমের পার্টি কংগ্রেসের সেমিনারে যাওয়া যাবে না। গেলে দল বহিষ্কার করবে। রাজ্য কংগ্রেসের (Kerala Congress) এই সিদ্ধান্তে সিলমোহর দেন স্বয়ং কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গান্ধী।

শশী দলীয় সিদ্ধান্ত সিপিএমকে জানিয়ে দিলেও ঝুলিয়ে রাখেন প্রবীণ নেতা থমাস। সাংবাদিক বৈঠক ডেকে তিনি পরে বলেন, 'আমি সিপিএমের সেমিনারে যাব। গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হব। সেটাই কংগ্রেসের লাইন।' তাঁর বক্তব্য, 'বিজেপির বিরুদ্ধে লড়াইকে কংগ্রেস সর্বত্র সিপিএমের পাশে থাকে। কেরলে থাকলে আপত্তি কোথায়?'

সূত্রের খবর, থমাসের এই সিদ্ধান্তের পিছনে আছে কেরল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। বেশ কিছুদিন তিনি দলে কোণঠাসা। তাঁর প্রশ্ন, সিপিএমের সেমিনারে গেলে কেন বহিষ্কার করা হবে। তাঁর বক্তব্য, আমি এআইসিসির সদস্য। সাত বার ভোটে জিতেছি। এটাই কি আমার অপরাধ। তাঁর দাবি, 'সিপিএমের সেমিনারে যাচ্ছেন, এই সিদ্ধান্তের কথা স্বয়ং সনিয়া গান্ধীকে জানিয়ে দিয়েছি।' এখন তাই দেখার কংগ্রেস কী করে।

কেরলে প্রতি পাঁচ বছর পর পর দরকার বদলের রীতি গত বছর বিধানসভা ভোটে বদলে যায়। ক্ষমতা ধরে রাখে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ। তারপর থেকেই প্রধান বিরোধী দল কংগ্রেসের সরকার বিরোধিতা বেড়েছে। সেখানে সিলভার লাইন রেল প্রকল্পের জন্য জমি নেওয়ার বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেছে কংগ্রেস (Kerala Congress)। এই পরিস্থিতিতে সিপিএমের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে সেমিনারে সিপিএম ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি যোগ দেবেন।

যা বোমা-বন্দুক আছে, ১০ মিনিটে গোটা গ্রাম ওড়ানো যাবে! তৃণমূল উপপ্রধানের বিস্ফোরক ভিডিও ভাইরাল


```