Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনা পাচার কাণ্ডে বিমানে কংগ্রেসের বিক্ষোভের মুখে কেরলের মুখ্যমন্ত্রী, সিপিএম বলল, উগ্রপন্থী আচরণ

দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচার কাণ্ডে (Gold Scam) অভিনব বিক্ষোভের মুখে পড়লেন কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan)। কান্নুর থেকে বিমানে রাজধানী তিরুঅনন্তপুরমে ফিরছিলেন বিজয়ন। তিনি নির্দিষ্ট আসনে বসার পর কিছু যুবক-যু

সোনা পাচার কাণ্ডে বিমানে কংগ্রেসের বিক্ষোভের মুখে কেরলের মুখ্যমন্ত্রী, সিপিএম বলল, উগ্রপন্থী আচরণ

শেষ আপডেট: 14 June 2022 13:59

দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচার কাণ্ডে (Gold Scam) অভিনব বিক্ষোভের মুখে পড়লেন কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan)। কান্নুর থেকে বিমানে রাজধানী তিরুঅনন্তপুরমে ফিরছিলেন বিজয়ন। তিনি নির্দিষ্ট আসনে বসার পর কিছু যুবক-যুবতী তাঁকে ঘিরে ধরে সোনা পাচার কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখায়। স্বভাবতই এই ঘটনায় সকলে হতবাক হয়ে যায়। বিক্ষোভ থামলে বিমান ওড়ে।

এই ঘটনায় সিপিএমের রাজ্যসভার সাংসদ শিবদাশন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাসোসিয়েশনকে চিঠি লিখে ঘটনার তদন্ত দাবি করেছেন। বিক্ষোভকারীরা যুব কংগ্রেসের সমর্থক বলে জানা গিয়েছে। সিপিএম এই ঘটনাকে উগ্রপন্থী আচরণ বলে উল্লেখ করেছে।

এ দেশে রাজনৈতিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আচমকা বিক্ষোভ প্রদর্শনের অনেক নজির আছে। কিন্তু ট্রেনে বা বিমানে এমন অভিজ্ঞতার খুব বেশি নজির নেই।

কেরলে সোনা পাচার কেলেঙ্কারি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সংযুক্ত আরব আমীর শাহি থেকে কূটনৈতিক চ্যানেলে সোনা আনার সময় ধরা পড়েন এক মহিলা। তিনি তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমির শাহির কনস্যুলেটে কর্মরত ছিলেন। পুলিশ ও আদালতকে তিনি বলেছেন, কেরলের মুখ্যমন্ত্রী, তাঁর প্রধান সচিব, স্ত্রী এবং মেয়ে এই ঘটনায় যুক্ত।

এই অভিযোগ সামনে আসতেই কেরল কংগ্রেস পথে নেমেছে। তাদের বক্তব্য, বিজয়নক পদত্যাগ করতে হবে। কেরলের নানা প্রান্তে তুমুল বিক্ষোভ আন্দোলন চলছে। সিপিএমের অভিযোগ, বিমানে সোমবার বিক্ষোভের ঘটনায় কংগ্রেসের হাত ছিল।

‘আমি কোনও সম্প্রদায় নয়, দেশের প্রতিনিধিত্ব করি’, বললেন বক্সিংয়ের বিশ্বসেরা জারিন


```