Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শবরীমালা নিয়ে রণক্ষেত্র কেরল, এখনও পর্যন্ত গ্রেফতার ৭৫০, বাইক বাহিনীর দাপট চলছেই

দ্য ওয়াল ব্যুরো: আগ্নেয়াস্ত্র, পাথর, ধারালো অস্ত্র  হাতে দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। পাশাপাশি  রাস্তার উপর জ্বলছে টায়ার, ফাটছে বোমা, পুলিশের উপর হামলা চলছে লাগাতার। শবরীমালার ভিতরে দুই মহিলার প্রবেশের বিরুদ্ধে এভাবেই কেরল জুড়ে চলেছে প্রত

শবরীমালা নিয়ে রণক্ষেত্র কেরল, এখনও পর্যন্ত গ্রেফতার ৭৫০, বাইক বাহিনীর দাপট চলছেই

শেষ আপডেট: 2 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আগ্নেয়াস্ত্র, পাথর, ধারালো অস্ত্র  হাতে দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। পাশাপাশি  রাস্তার উপর জ্বলছে টায়ার, ফাটছে বোমা, পুলিশের উপর হামলা চলছে লাগাতার। শবরীমালার ভিতরে দুই মহিলার প্রবেশের বিরুদ্ধে এভাবেই কেরল জুড়ে চলেছে প্রতিবাদ।বৃহস্পতিবার বিক্ষোভের দাপটে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় রাজ্যের অধিকাংশ শহরে। এখনও পর্যন্ত ৭৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে বিক্ষোভ মিছিলে চলেছে লড়াই।যার জেরে মৃত্যুও হয়েছে একজনের, আহত বহু। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে কেরল পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শবরীমালা কর্ম সমিতির ডাকা বন্‌ধ শুরু হয়। সারাদিন কেরলের বিভিন্ন শহরে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। মূলত শবরীমালা কর্ম  সমিতি বিজেপির প্রচ্ছন্ন সমর্থনে চলা সংগঠন। বুধবার শবরীমালার অন্দরে দুই মহিলার প্রবেশের বিরুদ্ধে সবচেয়ে তীব্র প্রতিবাদ এই সংগঠনই করে। রাতারাতি বদলে যায় পরিস্থিতি। প্রথমে শবরীমালার সামনে,  তারপর কেরলের বিভিন্ন শহর জুড়ে চলে বাইক বাহিনীর দাপট। নিমেষে যা রাজনৈতি সংঘর্ষের রূপ নেয়। কারণ, একদিকে এই বন্‌ধকে সমর্থন করছে বিজেপি, অন্যদিকে কংগ্রেস দিন টিকে ব্ল্যাক ডে বলে মন্তব্য করে। এর ফলে দুই রজনৈতিক দলের কর্মীরাই লড়াইয়ে নামে। বাইক  বাহিনীর দাপটে প্রায় তিরিশ জন পুলিশ  কর্মী আহত হয়েছেন। বিক্ষোভের আঁচ শুক্রবার পর্যন্ত থাকবে বলে জানা যাচ্ছে।যদিও রাজ্যবাসীকে ভয় পেতে মানা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। Kerala A War Zone After 2 Women Enter Sabarimala, 750 Arrested: 10 Points ৫০ বছরের কম বয়সি দুই মহিলা বুধবার ভোরে শবরীমালায় পুজো দেওয়ার পরেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। বন্ধ করে রাখা হয় রাস্তা, দোকান, বাজার। আক্রমণ করা হয় সাংবাদিকদের উপর। তখনই আহত হন শবরীমালা কর্ম সমিতির সদস্য, চন্দ্রন উন্নিথান নামের ৫৫ বছরের এক ব্যক্তি। তাঁর মাথায় পাথর ছুড়ে মারার অভিযোগ ওঠে। রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এর পরেই মন্দির সংলগ্ন এলাকায় পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```