Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, নারকীয় নির্যাতন! বস্তাবন্দি দেহ ছুড়ে ফেলা হল বাজারে

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল পাঁচ বছরের মেয়েকে। নারকীয় নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হল তাকে। তারপর বস্তায় ভরে বাজারের কাছে আবর্জনার স্তূপে ছুড়ে ফেলা হল দেহ! (Kerala 5-Year-Old Raped) শিউরে ওঠা ঘটনাটি

৫ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, নারকীয় নির্যাতন! বস্তাবন্দি দেহ ছুড়ে ফেলা হল বাজারে

শেষ আপডেট: 30 July 2023 06:13

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল পাঁচ বছরের মেয়েকে। নারকীয় নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হল তাকে। তারপর বস্তায় ভরে বাজারের কাছে আবর্জনার স্তূপে ছুড়ে ফেলা হল দেহ! (Kerala 5-Year-Old Raped)

শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলাম জেলায় শুক্রবার সন্ধ্যায়। শিশুটির বাবা মা আদতে বিহারের বাসিন্দা। কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন তাঁরা। সূত্রের খবর, গ্যারেজ জংশনের কাছে নিজের বাড়ি থেকেই শুক্রবার সন্ধ্যায় আচমকা নিখোঁজ হয়ে যায় ৫ বছরের শিশুটি। পরে স্থানীয় একটি বাজারের কাছে আবর্জনার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শারীরিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণ করার প্রমাণ মিলেছে। এছাড়া তার উপর নারকীয় নির্যাতন করা হয়েছিল (Kerala minor raped)।

ঘটনার তদন্ত নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিহারেরই বাসিন্দা অন্য এক পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, শিশুটির বাবা-মা যে আবাসনে থাকতেন, সেই একই আবাসনের দোতলায় থাকত অভিযুক্ত। শুক্রবার সন্ধ্যায় সুযোগ বুঝে বাড়ি থেকেই শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে সে।

সেই রাতেই পুলিশ গ্রেফতার করে তাকে। তখন সে মদ্যপ অবস্থায় ছিল বলে তার কাছ থেকে বেশি কিছু তথ্য পাওয়া যায়নি। তবে শনিবার সকালে জেরার মুখে নিজের অপরাধের কথা কবুল করে সে। (Kerala 5-Year-Old Raped)

এই ঘটনায় শিশুটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছে কেরল পুলিশ। রাজ্য পুলিশের এই ব্যর্থতাকে হাতিয়ার করে বিজয়ন সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই তোপ দেগেছেন রাজ্যের কংগ্রেস নেতারা।

বিরোধী দলনেতা কংগ্রেসের ভিডি সতীশনের দাবি, 'রাজ্যের অবস্থা এমনই যে এখন শিশুরাও সুরক্ষিত নয়। পুলিশ স্বীকার করে নিয়েছে মাদকের অতিরিক্ত ব্যবহার এবং মদ্যপানের কারণেই এই অপরাধ সংঘটিত হয়েছে।' মদ ও মাদকের বাড়বাড়ন্ত রুখতে সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিনি। এমনকী, পুলিশ সতর্ক হলে এমন ঘটনা ঘটত না বলেও দাবি তাঁর।

আমদাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক রোগীকে


```