Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather: ব্যাগে ছাতা রেখে দিন আজই, নতুন সপ্তাহে ভাসবে গোটা রাজ্য, শিলাবৃষ্টির শঙ্কা উত্তরে

রবিবার ঝড়-বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

Weather: ব্যাগে ছাতা রেখে দিন আজই, নতুন সপ্তাহে ভাসবে গোটা রাজ্য, শিলাবৃষ্টির শঙ্কা উত্তরে

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 May 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি থেকে নিম্নচাপ অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। এর জেরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

রবিবার ঝড়-বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।  

দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবার। 

সোমবার মূলত চার জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব বেশি থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। দক্ষিণের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওা এ বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

মঙ্গলবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে বীরভূম, দুই বর্ধমান, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির সঙ্গে। বাকি জেলার অবস্থাও একই রকম থাকবে। আলিপুর জানিয়েছে, বুধবার ঝড়-বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে।

এদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কালবৈশাখী হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 

কম-বেশি সব জেলাতেই হালকা বৃষ্টি হবে। তবে এর জেরে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হলে গরম কম লাগবে কিন্তু অস্বস্তি বজায় থাকবে।  খুব বৃষ্টি হলে হালকা ঠান্ডা লাগতে পারে। 


```