Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানে মাঝের সিটে বসতে হলে গায়ে জড়াতে হবে বিশেষ গাউন

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর মধ্যেই দেশের অভ্যন্তরে চালু হয়েছে বিমান চলাচল। প্রথমে স্থির হয়েছিল, বিমানে মাঝের আসনগুলি ফাঁকা রাখা হবে। তাহলে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকবে। কিন্তু পরে দেখা যাচ্ছে, বহু সংখ্যক যাত্রী বিমানের

বিমানে মাঝের সিটে বসতে হলে গায়ে জড়াতে হবে বিশেষ গাউন

শেষ আপডেট: 1 June 2020 10:32

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর মধ্যেই দেশের অভ্যন্তরে চালু হয়েছে বিমান চলাচল। প্রথমে স্থির হয়েছিল, বিমানে মাঝের আসনগুলি ফাঁকা রাখা হবে। তাহলে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকবে। কিন্তু পরে দেখা যাচ্ছে, বহু সংখ্যক যাত্রী বিমানের টিকিট বুক করতে চাইছেন। অতজন যাত্রীকে জায়গা দিতে হলে মাঝের সিটগুলি ফাঁকা রাখা সম্ভব হবে না। তাছাড়া কম সংখ্যক যাত্রীকে নিয়ে উড়তে হলে বিমানের ভাড়াও বাড়াতে হবে অত্যধিক। এই পরিস্থিতিতে উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ নির্দেশ দিয়েছে, মাঝের আসনে যদি কোনও যাত্রীকে বসতে হয়, তাঁকে গায়ে জড়াতে হবে বিশেষ গাউন। সোমবার ডিজিসিএ থেকে বলা হয়েছে, বিমানের মাঝের সিটে যিনি বসবেন, তাঁকে মাস্ক বা অন্যান্য করোনা প্রতিরোধী ব্যবস্থা তো গ্রহণ করতেই হবে, সেই সঙ্গে গায়ে জড়াতে হবে গাউন। তাঁত মন্ত্রকের নির্দেশ মেনে তৈরি হবে সেই গাউন। ডিজিসিএ বিবৃতি দিয়ে জানিয়েছে, “যাত্রীর সংখ্যা যদি কম হয়, তাহলে এয়ারলাইন্সগুলি যেন মাঝের আসন ফাঁকা রাখার চেষ্টা করে। অবশ্য একই পরিবারের সদস্যদের একসঙ্গে বসার অনুমতি দেওয়া যেতে পারে।” একইসঙ্গে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ঘন ঘন স্যানিটাইজেশন করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বিমানে খাবার বা পানীয় জল দেওয়া যাবে না। দু’মাস বন্ধ থাকার পরে গত ২৫ মে দেশের অভ্যন্তরে চালু হয়েছে বিমান চলাচল। এখনও আন্তর্জাতিক উড়ান চালু হয়নি।

```