Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Kedarnath Temple: ৬ মাস পরে খুলল কেদার মন্দির! মন্ত্রপাঠে, ফুলের গন্ধে গমগম করছে পাহাড়

দ্য ওযাল ব্যুরো: ৬ মাস বন্ধ থাকার পরে আজ, শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে খুলল কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) দরজা। অবসান হল অপেক্ষার। নিয়ম মেনেই পুজোপাঠের আয়োজন করা হয়েছিল এই দিন। কয়েক কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির। শুরু হয়

Kedarnath Temple: ৬ মাস পরে খুলল কেদার মন্দির! মন্ত্রপাঠে, ফুলের গন্ধে গমগম করছে পাহাড়

শেষ আপডেট: 6 May 2022 06:39

দ্য ওযাল ব্যুরো: ৬ মাস বন্ধ থাকার পরে আজ, শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে খুলল কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) দরজা। অবসান হল অপেক্ষার। নিয়ম মেনেই পুজোপাঠের আয়োজন করা হয়েছিল এই দিন। কয়েক কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির। শুরু হয় বৈদিক মন্ত্রপাঠ। পঞ্চমুখী শিবলিঙ্গের পুজো হয় শৈব মতে।

Grand opening of Kedarnath temple for devotees, CM in attendance | Latest  News India - Hindustan Times

প্রত্যেক বছরই শীতে বন্ধ হয়ে যায় উত্তরাখণ্ডের পাহাড়চুড়োর এই মন্দির। সেইমতোই নভেম্বর থেকে বন্ধ ছিল মন্দির। এখন বরফ কমেছে। মনোরম আবহাওয়া। শুরু হচ্ছে ভক্তদের আনাগোনা। খুলে গেল মন্দিরও। এর আগে ৩ মে খুলেছে গঙ্গোত্রী যমুনোত্রী। আগামী রবিবার অর্থাৎ ৮ মে খুলে যাবে বদ্রীনাথের মন্দিরও।

Kedarnath Temple Reopen: The doors of Kedarnath Dham opened from today Baba  came out of the tomb - Astrology in Hindi - Kedarnath Temple Reopen:  केदारनाथ धाम के खुले कपाट, पांडवों को

২০১৩ সালে প্রাকৃতিক বিপর্যয়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছিল কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple)। তারপর থেকে ধারাবাহিক ভাবে মন্দির নির্মাণে কাজ হয়েছে। গত বছর নভেম্বরে মন্দির বন্ধ হওয়ার আগে সেখানে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল ও মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

Kedarnath Dham opens from May 6: Know how to reach the temple and history  of Lord Shiva's jyotirlinga | Travel News – India TV

আজ কেদারের পুজোয় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনিও পুজো দেন। মন্ত্রী এদিন জানান, কেদারনাথের দরজা খোলার পাশাপাশি চারধাম যাত্রাও শুরু হয়েছে। দু'বছর কোভিডের জন্য বন্ধ ছিল এই পুণ্যযাত্রা। ফের ঢল নামছে পুণ্যার্থীদের।

Chardham Yatra: The doors of Kedarnath Dham will open today, 12 thousand  registrations for the first day – Fact News Report

কেদার মন্দির (Kedarnath Temple) খোলার পরে আজ প্রথম পুজো ঘিরে বিপুল ভক্ত সমাগম ঘটে কেদারনাথ মন্দিরে। বহু দূর থেকে কেদারনাথে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে, ফুলের গন্ধে ভরে ওঠে মন্দির চত্বর। পুজো দিয়ে দেব দর্শন করেন বহু মানুষ।

শিশুর ফুসফুসে আটকে মাদুলি! ব্রঙ্কোস্কপি করে বার করলেন কলকাতার ডাক্তারবাবুরা


```