Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেদারনাথ মন্দিরে মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ! দেবভূমিতে প্রপোজ করার ভিডিওই কি দোষী

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কেদারনাথ মন্দির চত্বরে প্রেমিককে আংটি দিয়ে প্রপোজ করেছিলেন তরুণী। ইউটিউবার বিশাখা ফুলসুঙ্গে (Vishakha Fulsnunge) এবং তাঁর প্রেমিকের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছিল। এমনকী, ঘট

কেদারনাথ মন্দিরে মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ! দেবভূমিতে প্রপোজ করার ভিডিওই কি দোষী

শেষ আপডেট: 17 July 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কেদারনাথ মন্দির চত্বরে প্রেমিককে আংটি দিয়ে প্রপোজ করেছিলেন তরুণী। ইউটিউবার বিশাখা ফুলসুঙ্গে (Vishakha Fulsnunge) এবং তাঁর প্রেমিকের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছিল। এমনকী, ঘটনার জল গড়িয়েছিল আদালত অবধি। সেই ঘটনার পর এবার মন্দির প্রাঙ্গনে মোবাইল ব্যবহারেই নিষেধাজ্ঞা জারি করল শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) (Kedarnath Temple mobile banned)।

বিকেটিসির (BKTC) তরফে কেদারনাথ মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় একাধিক বোর্ড লাগানো হয়েছে যেখানে লেখা রয়েছে, 'মোবাইল নিয়ে মন্দির চত্বরের ভিতর প্রবেশ করবেন না। ভিতরে যে কোনও রকম ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা নিষেধ এবং আপনি সর্বদাই সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছেন।'

বিকেটিসির প্রেসিডেন্ট অজয় অজেন্দ্র জানিয়েছেন, পুণ্যার্থীদের শালীন পোশাক পরার জন্যও আবেদন জানানো হয়েছে। (Kedarnath Temple mobile banned)

অতীতে কয়েকজন তীর্থযাত্রী মন্দিরের অভ্যন্তরে অশ্লীলভাবে ছবি তুলতে গিয়ে ধরা পড়েছিল বলে জানিয়েছেন তিনি। এই নির্দেশ না মানলে তীর্থযাত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কমিটি।

অজেন্দ্র আরও বলেন যে বদ্রীনাথ ধাম থেকে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি, তাই সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কর্তৃপক্ষ কোনও অভিযোগ পেলে সেখানেও সতর্কীকরণ বোর্ড লাগানো হবে বলে জানিয়েছেন তিনি।

গতমাসে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে প্রেমিককে কেদারনাথ মন্দির চত্বরে প্রপোজ করার ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, প্রেমিক যখন চোখ বুজে প্রার্থনা করছেন, সেই সময় হলুদ শাড়ি পরে হাঁটু গেড়ে বসে রীতিমতো সাহেবি কায়দায় আংটি বের করে তাঁকে প্রপোজ করেন বিশাখা। চোখ খুলেই সেই দৃশ্য দেখে প্রথমে হতবাক হয়ে যান তাঁর প্রেমিক। পরে হ্যাঁ বলেন তিনি, তারপরেই গভীর আলিঙ্গনে আবদ্ধ হন দুজনে।

সেই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরেই বিতর্কের সূত্রপাত। নেটিজেনদের কেউ কেউ যেমন এই ভিডিওকে অশালীন বলে দেগে দিয়েছিলেন, তেমন তাঁদেরই একাংশের দাবি ছিল, দুজন মানুষ কেদারনাথের আশীর্বাদ নিয়ে নতুন জীবনে পা রাখতে চলেছেন, এর মতো সুন্দর জিনিস আর কিছু হয় না।

কেউ কেউ আবার মন্দির প্রাঙ্গনে রিলস ভিডিও শ্যুট করার উপর নিষেধাজ্ঞা জারি করারও দাবি তুলেছিলেন।

তবে সেই বিতর্কে জল ঢালতে এবার একেবারে মোবাইল ফোন নিয়ে ঢোকার উপরেই নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ।

বাংলায় ৩৫৫: শুভেন্দু, শান্তনুর ভিন্ন সুর সুকান্ত, দিলীপের গলায়


```