Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

KCR: মোদীকে ২৪ ঘণ্টা সময় দিয়ে দিল্লিতে ধর্নায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী! কাল কী বলবেন কেসিআর?

দ্য ওয়াল ব্যুরো: কৃষি নিয়ে বিবাদ পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীকে। তিন বিতর্কিত কৃষিবিল প্রতিবাদের মুখে প্রত্যাহার করেছেন। সেই ইস্যু মিলিয়ে যাওয়ার আগেই আজ সোমবার দিল্লির রাজপথে সপার্ষদ ধর্নায় বসেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখ

KCR: মোদীকে ২৪ ঘণ্টা সময় দিয়ে দিল্লিতে ধর্নায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী! কাল কী বলবেন কেসিআর?

শেষ আপডেট: 11 April 2022 09:37

দ্য ওয়াল ব্যুরো: কৃষি নিয়ে বিবাদ পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীকে। তিন বিতর্কিত কৃষিবিল প্রতিবাদের মুখে প্রত্যাহার করেছেন। সেই ইস্যু মিলিয়ে যাওয়ার আগেই আজ সোমবার দিল্লির রাজপথে সপার্ষদ ধর্নায় বসেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)। তাঁর দাবি, এক দেশ এক কৃষি ক্রয় নীতি। রাজ্যগুলিতে উৎপাদিত সব ধান কেন্দ্রীয় সরকারকে ন্যায্য দামে কিনে নিতে হবে।

কেসিআর ইতিপূর্বে কেন্দ্রের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছিলেন। দাবি পূরণ না হওয়ায় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত ও পুরসভার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ধর্নায় বসেছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি নিয়ে রাজধানীতে ধর্নায় বসেছেন।

২৪ ঘণ্টার মধ্যে এই দাবি পূরণ নিয়ে কেন্দ্র পদক্ষেপ না করলে তিনি পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবেন, হুঁশিয়ারি দিয়েছেন কেসিআর (KCR)। ফলে আগামী কাল তিনি কী বলবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

আগামী বছর তেলেঙ্গানা বিধানসভার ভোট। নির্বাচনকে সামনে রেখে কেসিআর ঘুঁটি সাজাতে শুরু করেছেন। বিরোধীদের অভিযোগ কেসিআর নিজের ব্যর্থতা ঢাকতেই কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ধান কেনার পুরো দায় চাপাতে চাইছেন।

তেলেঙ্গানায় মূল ফসল হল ধান। অর্থনীতিও চাল নির্ভর। অন্য রাজ্যগুলিকে চাল সরবরাহ করে থাকে ওই রাজ্য। রাজ্যের ভোটারদের বড় অংশের রুটিরুজি ধানের সঙ্গে যুক্ত। ফলে ধান কেনার দাবির পিছনে আছে ভোটের রাজনীতি।

দু'দিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী হায়দরাবাদে গিয়ে কেসিআরের (KCR) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এসেছেন। পথে নেমেছে বিজেপিও। তারা হায়দরাবাদে পাল্টা ধর্নায় বসেছে সব ধান রাজ্যকে কিনতে হবে, এই দাবিতে।

বিশ্বভারতীর ছাত্রকে জাত তুলে গালি! অভিযুক্ত অধ্যাপকের জেল হেফাজত


```