Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

স্বামী অপহৃত ১৫ বছর আগে, কেবিসি-তে ১ কোটি জিতলেন লড়াকু বিনীতা জৈন

দ্য ওয়াল ব্যুরো:পাহাড়প্রমাণ শোক বুকে নিয়ে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসে একটার পর একটা জবাব দিয়ে যাচ্ছিলেন বিনীতা জৈন। কেবিসি-১০ এর মঞ্চে সেই মহিলা প্রতিযোগীর মুখোমুখি হয়ে অভিভূত হন খোদ বিগ বি। অবশেষে সেই মুহূর্তে, যখন গলা ফাটিয়ে অমিতাভ ঘোষণ

স্বামী অপহৃত ১৫ বছর আগে, কেবিসি-তে ১ কোটি জিতলেন লড়াকু বিনীতা জৈন

শেষ আপডেট: 3 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:পাহাড়প্রমাণ শোক বুকে নিয়ে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসে একটার পর একটা জবাব দিয়ে যাচ্ছিলেন বিনীতা জৈন। কেবিসি-১০ এর মঞ্চে সেই মহিলা প্রতিযোগীর মুখোমুখি হয়ে অভিভূত হন খোদ বিগ বি। অবশেষে সেই মুহূর্তে, যখন গলা ফাটিয়ে অমিতাভ ঘোষণা করলেন, "অর আপ জিত গয়ি ১ করোর" - কান্না হাসিতে বিনীতা তখন বেসামাল। কেবিসি-১০ পেয়ে গেল প্রথম কোটিপতি বিনীতা জৈনকে। সব শোক শক্তিতে পরিণত, বিনীতা জৈন আসলে লড়াইয়ের নাম। মেনে নিলেন শো-এ থাকা প্রত্যেকে, করতালিতে ভরে উঠল কেবিসির মঞ্চ। ১৫ বছর আগে ২০০৩ সালে বিনীতার স্বামীকে অপহরণ করে জঙ্গিরা। ব্যবসার কাজে বিদেশ গেছিলেন বিনীতার স্বামী। তিনি ফেরার ঠিক পরেই জঙ্গিরা অপহরণ করে তাঁকে। স্বামীর খোঁজ পেতে রাজ্য থেকে কেন্দ্রের বিভিন্ন দফতরে ছোটাছুটি করেন বিনীতা। বহু বছর কাটলেও স্বামীর খোঁজ আর পাননি বিনীতা। তিনি বুঝে যান, খোঁজ করার মতো পরিস্থিতি তাঁর নেই, এ বার সংসারের না হাল ধরলে পরিবার অভুক্ত থাকবে। সমস্ত শোক একদিকে রেখে শিক্ষিত, বিচক্ষণ বিনীতা তাঁর নিজের শহর গুয়াহাটিতে টিউশন শুরু করেন, স্কুলে পড়াতে শুরু করেন। ইংলিশ আর সোশ্যাল স্টাডিজ়-এর শিক্ষিকা তিনি। সংসার চালানোর সেই কঠিন সংগ্রাম জারি এখনও, অসমের একটি স্কুলের শিক্ষিকা বিনীতা। তা ছাড়া, রোজগারের জন্য রাত দিন টিউশন করেন, কৌন বনেগা ক্রোড়পতি সেই যুদ্ধেরই একটা দিক। আর ভাগ্যকে পরখ করতেই বিনীতার খেলতে আসা। ভাগ্য এ বার তাঁর সহায় হয়েছে। বিনীতা ১ কোটি জিতে আপাতত পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে সফল। বিনীতার দুই ছেলে তাঁর জীবনীশক্তি। ছেলেদের পড়াশোনায় কোনও খামতি রাখেননি বিনীতা। তাঁর জীবন সংগ্রামকে স্যালুট জানিয়েছেন কেবিসি সঞ্চালক অমিতাভ বচ্চন। ২ অক্টোবর  কেবিসি-১০ এর মঞ্চে কোটি টাকা জিতেছেন বিনীতা।

```