Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশের স্মৃতি আঁকড়ে কাটোয়ার কংগ্রেস কর্মীরা, পালন করলেন শহিদ দিবস

জাতীয় কংগ্রেসের কর্মীদের দাবি, বর্তমান শাসক দল তাদের এই দিনটিকে হাইজ্যাক করে মহা সমারহে কলকাতার ধর্মতলার বুকে ডিম ভাত দিবস হিসাবে পালন করছেন। 

একুশের স্মৃতি আঁকড়ে কাটোয়ার কংগ্রেস কর্মীরা, পালন করলেন শহিদ দিবস

শহিদ দিবস পালন করলেন জাতীয় কংগ্রেসের

শেষ আপডেট: 21 July 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো: একুশের শহিদদের স্মৃতি আঁকড়ে কাটোয়ার জাতীয় কংগ্রেসের কর্মীরা। তাঁদের দাবি, এই দিনটি যুব কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের। বর্তমান শাসক দল তাদের এই দিনটিকে হাইজ্যাক করে মহা সমারহে কলকাতার ধর্মতলার বুকে ডিম ভাত দিবস হিসাবে পালন করছেন। 

১৯৯৩ সালে ২১ শে জুলাইয়ের এই দিনে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে  সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযান হয়েছিল। সেই অভিযানেই  পুলিশের গুলিতে প্রাণ হারায় ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তারপর থেকে প্রত্যেক বছরই এই একুশে জুলাই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে আসছেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৩ সালের সেই ঘটনার কয়েক বছর পর তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রতি বছর মমতার নেতৃত্বে ধর্মতলার বুকে শহিদ দিবস পালিত হয়ে আসছে।

এদিন কাটোয়া শহরে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের উন্মাদনার পাশাপাশি কাটোয়া জাতীয় কংগ্রেসের উদ্যোগে শহিদ দিবস পালন করতে দেখা যায়। কাটোয়া কাছারী রোডে কংগ্রেসের কার্যালয়ের সামনেই দলের কর্মীদের নিয়ে শহিদদের নাম সহ পোস্টার দিয়ে অস্থায়ী শহিদ বেদী নির্মাণ করা হয়। যেখানে মাল্যদান করে শহিদ দিবস পালন করেন কাটোয়ার জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেস নেতা কর্মীরা। সব  শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন কাটোয়া জাতীয় কংগ্রেস নেতা কর্মীরা।

তৃণমূলের শহিদ সমাবেশ প্রতিবারই মহা সমারোহে পালন করে ঘাসফুল শিবির। ২১ জুলাইয়ে কার্যত ধর্মতলায় তিল ধারণের জায়গা থাকে না। তবে অতীতের সব রেকর্ড এবারের সমাবেশ ভেঙে দেবে বলেই মনে করছেন নেতৃত্ব। তাঁদের কথায়, ২১ জুলাইয়ের এটাই বিশেষত্ব। প্রতিবারেই আগের রেকর্ড ভেঙে দেয় জনতা।

লোকসভা ভোট এবং বিধানসভা উপ নির্বাচনের পর শাসকদলের এই প্রথম বড় কোনও সমাবেশ। স্বাভাবিকভাবে, এবারের ২১ জুলাই সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ। সকাল থেকেই দলে দলে মানুষ এসেছেন সমাবেশে। বেলা যত গড়িয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে ততই বেড়েছে মানুষের ভিড। 


```