Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পৃথিবীর সবচেয়ে দামী মশলা কাশ্মীরি জাফরান, এবার পেল জিআই তকমাও

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাজারের সবচেয়ে বড় মশলা উৎপাদন কেন্দ্র ভারত। সারা পৃথিবীতে ভারত থেকেই বিভিন্ন মশলা রফতানি হয়। 'ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ্ স্ট্যান্ডার্ডাইজেশনে'র মতে ১০৯ রকম মশলার মধ্যে ৭৫ রকম মশলাই ভারত থেকে সারা পৃথিবীতে রফতানি

পৃথিবীর সবচেয়ে দামী মশলা কাশ্মীরি জাফরান, এবার পেল জিআই তকমাও

শেষ আপডেট: 11 November 2020 12:52

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাজারের সবচেয়ে বড় মশলা উৎপাদন কেন্দ্র ভারত। সারা পৃথিবীতে ভারত থেকেই বিভিন্ন মশলা রফতানি হয়। 'ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ্ স্ট্যান্ডার্ডাইজেশনে'র মতে ১০৯ রকম মশলার মধ্যে ৭৫ রকম মশলাই ভারত থেকে সারা পৃথিবীতে রফতানি করা হয়। এর মধ্যে সবথেকে দামী মশলা হল কাশ্মীরী জাফরান। ভারতে জম্মু ও কাশ্মীরে সবচেয়ে ব্যয়বহুল এই  মশলা উৎপাদিত হয়। বিশ্ব মানচিত্রে আলাদা জায়গা রয়েছে কাশ্মীরি জাফরানের। এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেল এই মশলা। কেন্দ্র এ জন্য ৪১১ কোটি টাকা বরাদ্দও করেছে। এর ফলে ৩,৭১৫ হেক্টর জমিকে জাফরান চাষের উপযুক্ত করা যাবে বলে জানা গেছে।

শ্রীনগরের দক্ষিণে পাম্পোর বলে একটি অঞ্চল রয়েছে। সেখানেই জাফরান ফুল ফোটে। তার পরে সেই ফুল সেখান থেকে কৃষকেরা সংগ্রহ করেন। কাশ্মীরি কৃষকেরা মাঠ থেকে জাফরান কাটার সময় জাফরানের ফুল থেকে রেণু আর পাপড়ি আলাদা করেন। জাফরানের ফুল কৃষকরা নিজেদের হাতেই মাঠ থেকে সংগ্রহ করেন। মাঠ থেকে তুলে এনে প্যাকেজিং করা পর্যন্ত প্রচুর খাটুনি পড়ে তাঁদের।

স্বাদ, গন্ধ এবং রঙের জন্যে বিশ্ববাজারে জাফরানের প্রচুর চাহিদা রয়েছে। দাম যতই বেশি হোক, বেশিরভাগ রান্নাঘরেই সুখ্যাতি রয়েছে জাফরানের। ত্বকের যত্ন নিতেও অনেকে জাফরান ব্যবহার করে থাকেন। বিভিন্ন  ওষুধ বানাতেও বর্তমানে জাফরানের ব্যবহার করা হচ্ছে। জাফরান উৎপাদনে পুরো বিশ্বে ইরানের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের ভূস্বর্গ।

```