Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাইক' হাতে খবর বলছে মিষ্টি 'সাংবাদিক', ভাইরাল ভিডিও মন কাড়ল দেশবাসীর

দ্য ওয়াল ব্যুরো: এমন ভাবেও খবর বলা যায়। 'মাইক' হাতে এই মেয়ের লাইভ রিপোর্টিং শুনলে থমকে যাবেন যে কোনও পেশাদার সাংবাদিকও। সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন এই খুদের সাংবাদিক দক্ষতা মন জয় করেছে দেশবাসীর। বরফে ঢেকেছে কাশ্মীর। তুষারপাতের দোসর তীব্র

মাইক' হাতে খবর বলছে মিষ্টি 'সাংবাদিক', ভাইরাল ভিডিও মন কাড়ল দেশবাসীর

শেষ আপডেট: 8 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: এমন ভাবেও খবর বলা যায়। 'মাইক' হাতে এই মেয়ের লাইভ রিপোর্টিং শুনলে থমকে যাবেন যে কোনও পেশাদার সাংবাদিকও। সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন এই খুদের সাংবাদিক দক্ষতা মন জয় করেছে দেশবাসীর। বরফে ঢেকেছে কাশ্মীর। তুষারপাতের দোসর তীব্র শৈত্যপ্রবাহ। স্কুল, কলেজ, অফিসে ঝাঁপ পড়ে গেছে। তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে কমছে। সোপিয়ানের অবস্থা আরও তথৈবচ। গত কয়েকদিন ধরে টানা তুষারপাত চলছে।  ঘরবন্দি একঘেয়েমি থেকে সামান্য বিরতি নিতেই পথে থুড়ি বরফে নেমেছে একদল কচিকাঁচা। তাদের মধ্যেই নজর কেড়েছে ওই কিশোরী। মার্বেলের স্ল্যাব মাইকের মতো ধরে, সে যে ভাবে তুষারপাতের ধারাবিবরণী দিয়ে গেছে তা দেখে মুগ্ধ গোটা দেশ। ইউটিউব এবং টুইটারে ভাইরাল হয়েছে সেই ভিডিও। কিশোরীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। https://twitter.com/pzfahad/status/1093994834199601152 হাড়হিম করা ঠাণ্ডায় সোপিয়ানের পরিস্থিতি ঠিক কেমন তাই দিয়েই শুরু হয় রিপোর্টিং। ভিডিও দেখে স্পষ্ট সামনে থেকে গোটা ঘটনা ভিডিওবন্দি করছে কেউ একজন। আবহাওয়ার রিপোর্ট ব্যাখ্যা করে খুদে সাংবাদিক চলে যায় তার চারপাশের হালহকিকত দেখাতে।  বরফের সুরঙ্গের মধ্যে দুই খুদে কী ভাবে সেঁধিয়ে রয়েছে সেটা তুলে ধরে নিপুণ দক্ষতায়। পুরোটাই একটা খেলা। শিশু মনের খেয়াল হলেও, এর মধ্যে যে বাস্তববুদ্ধি লুকিয়ে রয়েছে সেটাই নজর কেড়েছে ভিউয়ারদের।  অনেকেই বলেছেন, "কিশোরীর কোনও তুলনাই হয় না। দারুণ ওর কথা বলার ভঙ্গি, ভাষার উপর দক্ষতা।" কারওর মনে হয়েছে, এই ভিডিও তাঁদের ছেলেবেলার দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। এক ভিউয়ার লিখেছেন, "এমন মিষ্টি সাংবাদিকতা আগে কখনও দেখিনি।"

```