Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুতে কাঁধ দিলেন মুসলিমরা, আয়োজন করলেন শেষকৃত্যের! পুলওয়ামায় সম্প্রীতির ছবি

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরি হিন্দু পণ্ডিতের (Kashmiri Pandit) শেষকৃত্যের দায়িত্ব নিলেন মুসলিম প্রতিবেশীরা। পুলওয়ামা শহর থেকে ৮ কিলোমিটার দূরের ওয়াহিবাগ গ্রামের এই ঘটনায় হিন্দু ধর্মীয় সঙ্গীত গা কাঁধে করে মৃতদেহ বয়ে নিয়ে যান মুসলিম সম্প্

কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুতে কাঁধ দিলেন মুসলিমরা, আয়োজন করলেন শেষকৃত্যের! পুলওয়ামায় সম্প্রীতির ছবি

শেষ আপডেট: 17 March 2023 03:32

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরি হিন্দু পণ্ডিতের (Kashmiri Pandit) শেষকৃত্যের দায়িত্ব নিলেন মুসলিম প্রতিবেশীরা। পুলওয়ামা শহর থেকে ৮ কিলোমিটার দূরের ওয়াহিবাগ গ্রামের এই ঘটনায় হিন্দু ধর্মীয় সঙ্গীত গা কাঁধে করে মৃতদেহ বয়ে নিয়ে যান মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখল কাশ্মীর।

জানা গেছে, মঙ্গলবার মৃত্যু হয় ৭০ বছর বয়সি ওই কাশ্মীরি পণ্ডিত প্যারীলালের। তিনি বহু দিন ধরেই এলাকায় সুপরিচিত ছিলেন। বহু আপদে-বিপদে জাতি-ধর্ম নির্বিশেষে বহু মানুষ সাহায্য পেয়েছেন তাঁর কাছে। তাঁর মৃত্যুর পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্যারীলালের পরিবারে তেমন করিৎকর্মা কোনও সদস্য না থাকায় দেহ শ্মশানে যাওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। তখনই তাঁর স্থানীয় বন্ধু ও প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়েন সাহায্যে। সকলেই মুসলমান ধর্মের মানুষ। তবে মনুষ্যত্বের কাছে ফিকে হয়ে যায় সে ধর্মপরিচয়। সকলে মিলে কাঁধ দেন বৃদ্ধের কফিনে। গ্রামেই কাঠ জোগাড় করে চিতা সাজান তাঁরা। তার পরে শেষকৃত্য সম্পন্ন হয় প্যারীলালের।

ওয়াহিবাগ গ্রামের সদস্য মহম্মদ রমজান বলেন, 'উনি আমাদেরই লোক ছিলেন। আমরা কখনও কাশ্মীরি পণ্ডিত বলে আলাদা চোখে দেখিনি ওঁকে। আমরা সবসময় একসঙ্গে ছিলাম সুখেদুঃখে। তাই আমরাই ওঁর শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করেছি।'

প্যারীলালের পরিবারের তরফেও কৃতজ্ঞতা জানানো হয়েছে প্রতিবেশীদের। তাঁরা বলেছেন, গ্রামের বেশিরভাগ সদস্যই মুসলিম। তাঁরা সবসময়ই যে কোনও দরকারে পাশে থেকেছেন। ধর্মীয় কোনও অভ্যাসে নাকও গলাননি কখনও। শেষকৃত্যের কাজও তাঁরাই করলেন সসম্মানে।

হাজার হাজার এনকাউন্টার উত্তরপ্রদেশে, ভয়ে আত্মসমর্পণ চোরের! পোস্টারে লেখা, 'যোগীজি ক্ষমা করুন'


```