Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্রান্সে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মোদী, উঠবে কাশ্মীর প্রসঙ্গ

দ্য ওয়াল ব্যুরো : সোমবার ফ্রান্সে জি সেভেন বৈঠকে একফাঁকে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের বাণিজ্য ও কাশ্মীর, এই দু’টি বিষয়ই উঠবে বৈঠকে। এর আগে ট্রাম্প বলেছিলেন, কাশ্মীরের পরিস্থিতি

ফ্রান্সে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মোদী, উঠবে কাশ্মীর প্রসঙ্গ

শেষ আপডেট: 26 August 2019 06:09

দ্য ওয়াল ব্যুরো : সোমবার ফ্রান্সে জি সেভেন বৈঠকে একফাঁকে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের বাণিজ্য ও কাশ্মীর, এই দু’টি বিষয়ই উঠবে বৈঠকে। এর আগে ট্রাম্প বলেছিলেন, কাশ্মীরের পরিস্থিতি ‘বিস্ফোরক’। তিনি এই ইস্যুতে প্রয়োজনে মধ্যস্থতা করতে রাজি। কিন্তু ভারত থেকে স্পষ্ট জানানো হয়েছিল, তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেওয়ার প্রশ্ন নেই। আমেরিকার প্রশাসন বলেছে, সংবিধানের ৩৭০ ধারা থাকবে না যাবে তা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। একইসঙ্গে কাশ্মীরে কড়াকড়ি, নিষেধাজ্ঞা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, কয়েকশ রাজনীতিককে গ্রেফতার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প এদিনের বৈঠকে মানবাধিকারের প্রসঙ্গটি তুলবেন বলে ধরে নেওয়া হচ্ছে। আমেরিকা প্রশাসনের এক উচ্চপদস্থ অফিসার বলেন, আমাদের প্রসিডেন্ট সম্ভবত জানতে চাইবেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে মোদী কীভাবে কাশ্মীরে উত্তেজনা কমাতে চান। সেখানে মানবাধিকার রক্ষার জন্যই বা তিনি কী করেছেন। কাশ্মীরে অশান্তি থামাতে আলোচনার ওপরেও জোর দিতে পারেন ট্রাম্প। তাঁর প্রশাসনের ওই উচ্চপদস্থ অফিসার বলেছেন, প্রেসিডেন্ট সম্ভবত চাইবেন, কাশ্মীর নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আলোচনা হোক। তিনি আশা করেন, ভারত কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থার ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। মানুষের চলাফেরার ওপরে যে কড়াকড়ি আছে, তা তুলে নেবে। যাদের বিক্ষোভকারী বলে মনে করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সংযম দেখাবে। ট্রাম্প একইসঙ্গে পাকিস্তানকে বলেছেন, তাদের মাটিতে যে জঙ্গি সংগঠনগুলি সক্রিয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গত সপ্তাহে তিনি মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেন। পরে তিনি ফের বলেন, প্রয়োজনে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে রাজি আছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কাশ্মীর একটি অত্যন্ত জটিল বিষয়। আপনারা জানেন, সেখানে হিন্দুরা আছে, সেখানে মুসলমানরা আছে, তাদের মধ্যে খুব ভালো মিলমিশ যে হয়েছে, একথা বলা যায় না। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট ফের মধ্যস্থতা করার কথা বলেন। তাঁর কথায়, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে কাশ্মীরে উত্তেজনা দূর হয়। সেজন্য মধ্যস্থতা করতে পারি। ভারত ও পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, দু’টি দেশের মধ্যে বহুদিন ধরেই ভালো সম্পর্ক নেই। খোলাখুলি বলতে গেলে, পরিস্থিতি খুবই বিস্ফোরক।

```